• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের সেলাই মেশিন বিতরণ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

নিজস্ব প্রতিনিধিঃ / ২৭ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা মো. রাশেদ খান। এ সংক্রান্ত একটি সরকারি প্রজ্ঞাপন ১৯ জুলাই জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে তাঁর নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

রাশেদ খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালিগঞ্জ উপজেলা ও সদর আংশিক ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচন করে পরাজিত হন। এর আগে গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেন। তিনি গণঅদিকার পরিষদের সাধারন সম্পাদক ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে উপ-সচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, রাশেদ খানের নিয়োগ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। এই নিয়োগের মেয়াদ থাকবে প্রধানমন্ত্রীর দায়িত্বকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে, যেটি আগে ঘটে সেই সময় পর্যন্ত।

সরকারি আদেশে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগের অন্যান্য শর্তাবলি সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। রাশেদ খানের এই নিয়োগকে সরকারের রাজনৈতিক কার্যক্রম সমন্বয়, নীতিনির্ধারণী সহায়তা এবং প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এদিকে রাশেদ খান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পাওয়ায় ঝিনাইদহ ও কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd