• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম

মধুখালীতে গভীর রাতে সন্দেহজনক প্রাইভেটকার আটক, যুবক গ্রেপ্তার

রমজান আলী, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধিঃ / ১৫৭ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

রমজান আলী, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে পুলিশের বিশেষ অভিযানে একটি সন্দেহজনক প্রাইভেটকারসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাত প্রায় ৩টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাদা রঙের একটি প্রাইভেটকার ও তাতে থাকা এক ব্যক্তিকে আটক করে।
মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোক্তার হোসেন জানান, তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে বাগাট বাজার এলাকায় ডিউটিরত ছিলেন। এ সময় নওপাড়া বাজারের পাহারাদার ও গ্রাম পুলিশ সদস্যদের কাছ থেকে ফোন পান। তারা একটি সন্দেহজনক প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে গাড়িটি দ্রুতগতিতে পালিয়ে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে এসআই মোক্তার হোসেন সঙ্গীয় ফোর্সসহ নওপাড়া মোড়ে অবস্থান নেন। কিছুক্ষণ পর সন্দেহভাজন গাড়িটি সেখানে পৌঁছালে গাড়িতে থাকা ব্যক্তিরা দূর থেকে পুলিশ দেখে গাড়ি থামিয়ে বিভিন্ন দিকে দৌড়ে পালিয়ে যায়। এ সময় একজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন মাগুরা জেলার মোহাম্মদপুর থানার ধোয়াইল গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে মো. আবু হুরায়রা (২২)।
পুলিশ জানায়, গাড়িটি তল্লাশি করে কোনো অবৈধ মালামাল বা মাদকদ্রব্য পাওয়া যায়নি। তবে গাড়ির রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আটক ব্যক্তি। জিজ্ঞাসাবাদে তিনি জানান, পূর্বপরিচিত কয়েকজন ব্যক্তি তাকে গাড়িতে করে সেখানে নিয়ে এসেছিল, তবে এ বিষয়ে তিনি আর কিছু জানেন না।
আটক করা গাড়িটি একটি সাদা রঙের এলিয়ন প্রাইভেটকার, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ ২১-৮৬০৭।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, “ঘটনাটি সন্দেহজনক হওয়ায় ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাইভেটকারটি থানায় জব্দ অবস্থায় রয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আরও তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd