• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম

লিভার ক্যান্সারে আক্রান্ত দিনমজুর আব্দুর করিমের জন্য রক্ত ও আর্থিক সহায়তার আবেদন

মোঃসরুজ নিজস্ব প্রতিনিধিঃ / ১৯১ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

মোঃসরুজ নিজস্ব প্রতিনিধিঃ

ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের কামতা গ্রামের বাসিন্দা মোঃ আব্দুর করিম (৬৩) দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তিনি মৃত মান্নান আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, আব্দুর করিম কর্মজীবনে অন্যের জমিতে কৃষিশ্রমিক ও দিনমজুর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। দীর্ঘদিনের অসুস্থতায় চিকিৎসার পেছনে তার সঞ্চিত সামান্য অর্থও শেষ হয়ে গেছে। বর্তমানে উন্নত চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য তার পরিবারের নেই।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার জন্য জরুরি ভিত্তিতে (O Positive) রক্তের প্রয়োজন রয়েছে। পাশাপাশি ব্যয়বহুল চিকিৎসা অব্যাহত রাখতে আর্থিক সহায়তারও প্রয়োজন দেখা দিয়েছে।

এ অবস্থায় পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল সংগঠন এবং মানবিক মানুষদের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। তারা আশা করছেন, সমাজের সহৃদয় ব্যক্তিদের সহযোগিতায় আব্দুর করিমের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে।

পরিবারের সদস্যরা বলেন, “আমাদের পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে সবাই এগিয়ে এলে একজন অসহায় মানুষের জীবন রক্ষায় সহায়তা হতে পারে।”

মানবিক সহায়তা ও রক্তদানে আগ্রহীদের পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। মোবাইল নাম্বার 01829950140


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd