• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম মধুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় গোপিনাথপুর-নরকোনা রাস্তার উভয় পাশে তালের চারা রোপণ ঝিনাইদহে বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তি নিখোঁজ, পরিবারের উদ্বেগ মহেশপুর থানা পুলিশের অভিযানে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার হরিণাকুন্ডুতে ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া উদ্বোধন প্রতিযোগিতা-২০২৬ মধুখালীতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা

ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

মোঃসরুজ / ৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

মোঃসরুজ নিজস্ব প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চন্ডীপুর-পার্বতীপুর গ্রামের বাসিন্দা মোঃ সদর উদ্দিনের বড় মেয়ে মোছাঃ বিউটি আক্তার (৩০) গত ৯ জুন রাত আনুমানিক ২টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ রয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ বিউটি আক্তারের গায়ের রং ফর্সা এবং মাথার চুল ছোট। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। তার দুটি সন্তান রয়েছে। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় তার স্বামীর মৃত্যু হয়।
নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। প্রিয় কন্যার সন্ধানে অসহায় বাবা-মা দিশেহারা হয়ে পড়েছেন।
যদি কোনো সহৃদয় ব্যক্তি বিউটি আক্তারের সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
যোগাযোগ: ০১৯১৪-৯৫০৬২৭
পরিবারের পক্ষ থেকে দ্রুত তার সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd