তানভীর সরদারঃ
ঝিনাইদহের তরুণ রাজনীতিতে পরিচিত ও আলোচিত নাম মোঃ সাজ্জাদুল হক মিলন। তিনি সাবেক ছাত্রদল নেতা, সাবেক সাংগঠনিক সম্পাদক ঝিনাইদহ সদর পৌর যুবদল এবং বর্তমানে জেলা যুবদলের সদস্য হিসেবে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় সাধারণ মানুষের কাছেও তিনি অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা। বিশেষ করে জুলাই আন্দোলনের প্রতিটি কর্মসূচিতে রাজপথের সম্মুখ সারিতে থেকে সক্রিয় অংশগ্রহণ করায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও তিনি হয়ে উঠেছেন সাহসী ও পরীক্ষিত নেতৃত্বের প্রতীক।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্লিন ইমেজ, সাংগঠনিক দক্ষতা ও নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে ঝিনাইদহ জেলা যুবদলের গুরুত্বপূর্ণ পদে আলোচনায় রয়েছেন মোঃ সাজ্জাদুল হক মিলন। রাজনৈতিক অঙ্গনে তার বিচক্ষণতা ও দায়িত্বশীল ভূমিকা ইতোমধ্যেই দলীয় নেতাকর্মীদের নজর কেড়েছে।
শুধু রাজনীতি নয়, সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডেও নিয়মিত অংশগ্রহণ করেন তিনি। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের উদ্বুদ্ধ করা এবং সামাজিক সচেতনতা তৈরিতে তার ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।
তরুণ প্রজন্মের অনেকেই মনে করছেন, পরিচ্ছন্ন রাজনৈতিক চর্চা ও সাংগঠনিক যোগ্যতার মাধ্যমে আগামী দিনে ঝিনাইদহের রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তরুণ সমাজসেবক মোঃ সাজ্জাদুল হক মিলন।