• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম মধুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় গোপিনাথপুর-নরকোনা রাস্তার উভয় পাশে তালের চারা রোপণ ঝিনাইদহে বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তি নিখোঁজ, পরিবারের উদ্বেগ মহেশপুর থানা পুলিশের অভিযানে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার হরিণাকুন্ডুতে ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া উদ্বোধন প্রতিযোগিতা-২০২৬ মধুখালীতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা

খেজুর গাছ মার্কায় ভোট চেয়ে গণসংযোগে ব্যস্ত শ্রমিক নেতা মোঃ মুক্তার শাহ্

তানভীর সরদারঃ / ১২৬ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

তানভীর সরদারঃ
ঝিনাইদহ জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন (ঝিনাইদহ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন), রেজিঃ নং-৩৫৪ এর আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী আমেজ। এরই ধারাবাহিকতায় কার্যকরী সদস্য পদপ্রার্থী মোঃ মুক্তার শাহ্ “খেজুর গাছ” প্রতীক নিয়ে চালিয়ে যাচ্ছেন ব্যাপক গণসংযোগ ও প্রচারণা।
শ্রমিকদের মাঝে দীর্ঘদিনের পরিচিত মুখ মোঃ মুক্তার শাহ্ অতীতেও কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া, অধিকার আদায় ও সংগঠনের স্বার্থে সবসময় সক্রিয় ভূমিকা রাখার কারণে সাধারণ শ্রমিকদের মাঝেও রয়েছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা।
নির্বাচনী প্রচারণাকালে মোঃ মুক্তার শাহ্ বলেন, “শ্রমিক ভাইদের সুখ-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। আপনাদের সমর্থন ও ভালোবাসা পেলে ভবিষ্যতেও শ্রমিকদের অধিকার ও কল্যাণে আরও জোরালোভাবে কাজ করে যেতে চাই। খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।”
এদিকে বিভিন্ন স্ট্যান্ড, গ্যারেজ ও শ্রমিক মহলে তার সমর্থকরা চালাচ্ছেন ব্যাপক প্রচারণা। পোস্টার, ব্যানার ও গণসংযোগে সরগরম হয়ে উঠেছে পুরো শ্রমিক অঙ্গন। অনেক শ্রমিকই বলছেন, সৎ, সাহসী ও শ্রমিকবান্ধব প্রার্থী হিসেবে মোঃ মুক্তার শাহ্ ইতোমধ্যেই শ্রমিকদের আস্থা অর্জন করেছেন।
আসন্ন নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন প্রার্থীরা। এরই অংশ হিসেবে কার্যকরী সদস্য পদে খেজুর গাছ মার্কার প্রার্থী মোঃ মুক্তার শাহ্ সকলের দোয়া, সমর্থন ও একটি মূল্যবান ভোট কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd