• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের সেলাই মেশিন বিতরণ

কৃষকের পাশে ছাত্রদল — ঝিনাইদহে ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন নেতাকর্মীরা

তানভীর সরদারঃ / ২৫৪ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

তানভীর সরদারঃ
বৈরী আবহাওয়া ও শ্রমিক সংকটের সময়ে কৃষকদের পাশে দাঁড়িয়েছে ঝিনাইদহ সদর থানা ছাত্রদল। শুক্রবার (১৫ মে ২০২৬) ঝিনাইদহ সদর উপজেলার ৯ নং পোড়াহাটি ইউনিয়নের মধুপুর মাঠে কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়ার মানবিক কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
ঝিনাইদহ সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাকিব হোসেনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে নেমে কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দেন। তাদের এমন ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় কৃষকদের মাঝে প্রশংসা কুড়িয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাকিব হোসেন, ঝিনাইদহ সদর উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা মোঃ তারিফ হোসেন, সরকারি কেশব চন্দ্র কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়া সাব্বির। এছাড়াও উপস্থিত ছিলেন ৯ নং পোড়াহাটি ইউনিয়ন ছাত্রদলের অন্যতম নেতা মোঃ নিশান হোসেন, মামুন হোসেন, সিয়াম হোসেন ও রাসেল হোসেন।
স্থানীয় কৃষকরা জানান, ধান কাটার মৌসুমে শ্রমিক সংকট ও অনিশ্চিত আবহাওয়ার কারণে তারা দুশ্চিন্তায় ছিলেন। ঠিক এমন সময় ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে নেমে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তারা অনেক উপকৃত হয়েছেন।
ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের হাসিই আমাদের প্রেরণা। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd