• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি

ইয়ূথ এন্ডিং হাঙ্গার ভোলা জেলা ইউনিটের নেতৃত্বে রাশেদ-তাহমিনা 

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ / ১৫২ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর ভোলা জেলা শাখার নতুন ইউনিট কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) শহরের কুইন আইল্যান্ড রেস্টুরেন্ট এ ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ এর ভোলা জেলা ইউনিটের সাবেক যুগ্ম কো-অর্ডিনেটর রাসেদ ও আবিদা আমিন দিবার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর বরিশাল এরিয়া সমন্বয়কারী শুভ চৌধুরী। সুজন বন্ধুর জয়েন্ট কনভেনার মোস্তাফিজুর রহমান মিশুক, ভোলা জেলা ইউনিটের সাবেক কো-অর্ডিনেটর তরুণ সাংবাদিক আশিকুর রহমান শান্ত।

উপস্থিত অতিথি এবং জেলা ফোরামের সদস্যদের উপস্থিতিতে স্বচ্ছ ব্যালট পেপারে ভোট গ্রহণের মধ্য দিয়ে আগামী (২০২৬-২০২৭) অর্থবছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি নির্বাচিত হয়। নির্বাচন শেষে ভোলা জেলা ফোরামের নতুন বছরের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

নতুন এ কমিটিতে ভোলা জেলা কো-অর্ডিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন রাশেদ। যুগ্ম কো-অর্ডিনেটর (মেয়ে) হিসেবে নির্বাচিত হয়েছেন তাহমিনা আক্তার, যুগ্ম কো-অর্ডিনেটর মোঃ তারেক মিয়া। নব-নিবাচিত নতুন কমিটির ১৩ সদস্যের মধ্যে অন্যান্য সদস্যরা হলেন, দপ্তর সম্পাদক আব্দুল হান্নান, কোষাধক্ষ্য সোহেল রানা, কর্মশালা বিষয়ক সম্পাদক মোঃ আরিফ,

প্রতিযোগিতা বিষয়ক সম্পাদক ফাইয়াজ রহমান,

প্রচার প্রকাশনী ও পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ রফিক, শিক্ষা গবেষণা পাঠচক্র বিষয়ক সম্পাদক নয়ন মৃধা, বিশেষ দিবস পালন বিষয়ক সম্পাদক রাবেয়া বেগম, কার্যকরী সদস্য-১ সিয়াম রহমান কার্যকরী সদস্য-২ আদিবা আমিন দিবা নির্বাচিত হয়েছে।

উল্লেখ্য, ‘ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ’ আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’র অনুপ্রেরণায় সৃষ্ট একটি ছাত্র সংগঠন। শিক্ষার্থীদের নেতৃত্বেই এ সংগঠন পরিচালিত। এ সংস্থার প্রতিটি সদস্য নিজের উন্নত ভবিষ্যৎ নিজে গড়তে এবং অন্যকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষুধামুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ সৃষ্টির প্রত্যাশার লক্ষ্যে এটি পরিচালিত। ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ ১৯৯৫ সালে যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশের অন্যতম একটি স্বেচ্ছাব্রতী আন্দোলনে রূপ নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd