তানভীর সরদারঃ
ঝিনাইদহ জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন (ঝিনাইদহ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন), রেজিঃ নং-৩৫৪ এর আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে কার্যকরী সদস্য পদপ্রার্থী মোঃ মুক্তার শাহ্ শ্রমিকদের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন। তিনি নির্বাচনে “খেজুর গাছ” প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দীর্ঘদিন ধরে শ্রমিকদের সুখ-দুঃখে পাশে থাকা মোঃ মুক্তার শাহ্ এর আগেও কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। শ্রমিকদের অধিকার আদায়, বিভিন্ন সমস্যা সমাধান ও সংগঠনের উন্নয়নে তিনি সবসময় সক্রিয় ভূমিকা রেখেছেন বলে জানান সাধারণ শ্রমিকরা।
নির্বাচনী প্রচারণায় তিনি বলেন,
“আমি সবসময় শ্রমিক ভাইদের পাশে থাকার চেষ্টা করেছি। আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে আবারও শ্রমিকদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে শ্রমিকদের অধিকার ও কল্যাণে আরও জোরালোভাবে কাজ করবো ইনশাআল্লাহ।”
এদিকে বিভিন্ন স্ট্যান্ড ও শ্রমিক মহলে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন তার সমর্থকরা। পোস্টার, ব্যানার ও গণসংযোগে সরগরম হয়ে উঠেছে শ্রমিক অঙ্গন। অনেক শ্রমিকই বলছেন, সৎ, সাহসী ও শ্রমিকবান্ধব প্রার্থী হিসেবে মোঃ মুক্তার শাহ্ ইতোমধ্যেই সবার আস্থা অর্জন করেছেন।
আসন্ন নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন। এরই ধারাবাহিকতায় কার্যকরী সদস্য পদে খেজুর গাছ মার্কার প্রার্থী মোঃ মুক্তার শাহ্ সকলের কাছে দোয়া ও একটি মূল্যবান ভোট কামনা করেছেন।