• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান শ্রীপুরে মদ্যপান পরে অসুস্থ, হাসপাতালে দুই যুবকের মৃত্যু আলোচনার শীর্ষে আমলসার ইউ.পি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোখলেচুর রহমান সাবের মিল্টন  শালিখায় ‘পাণ্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগার’-এর শুভ উদ্বোধন মাগুরায় যুবদল নেতা সাকেরের রহস্যজনক মৃত্যু, গুলি করে হত্যার অভিযোগ

ঝিনাইদহে পান উৎপাদন ও রপ্তানি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধিঃ / ৩৬০ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে নিরাপদ ও রপ্তানিযোগ্য পান উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে এ আয়োজন করা হয়।

বাংলাদেশ উদ্যানপালন উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিএইচপিইএ)-এর উদ্যোগে, বাণিজ্য মন্ত্রণালয়ের কৃষিপণ্য ব্যবসা উন্নয়ন পরিষদ (এপিবিপিসি)-এর আর্থিক সহযোগিতায় এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. কামরুজ্জামান।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড এলাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফভিএপিইএ)-এর সেক্রেটারি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইং-এর সাবেক ভারপ্রাপ্ত পরিচালক (অব.) কৃষিবিদ মো. হাফিজুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মো. আনিসুজ্জামান খান, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষিবিদ শিকদার মো. মোহায়মেন আক্তার, কৃষি প্রকৌশলী মো. এনামুল হক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (অব.) কৃষিবিদ মো. আব্দুল মজিদ।

প্রশিক্ষণে জেলার পান চাষি, পান সরবরাহকারী, পান রপ্তানিকারক এবং উপসহকারী কৃষি কর্মকর্তাসহ মোট ৫০ জন অংশগ্রহণ করেন। কর্মশালায় রপ্তানিযোগ্য নিরাপদ ও বালাইমুক্ত পান উৎপাদন, ফসল-পরবর্তী ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পান প্রস্তুত ও সংরক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, বাংলাদেশের সুস্বাদু পান ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক চাহিদাসম্পন্ন। তবে আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হলে নিরাপদ, মানসম্মত ও বালাইমুক্ত পান উৎপাদনের পাশাপাশি উত্তম কৃষি চর্চা (জিএপি) অনুসরণ করতে হবে।

প্রধান অতিথি কৃষিবিদ মো. হাফিজুর রহমান বলেন, “রপ্তানিযোগ্য পান উৎপাদনে কৃষকদের আরও সচেতন ও দক্ষ করে তুলতে হবে। আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন ও বাজারজাত করতে পারলে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সম্ভাবনা তৈরি হবে।”

এসময় বিএফভিএপিইএ’র পক্ষ থেকে পান উৎপাদন ও রপ্তানিতে কৃষকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd