• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

দেবিদ্বারে জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক কমিটি গঠন রাফসান আহ্বায়ক তুষার সদস্য সচিব।

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দে‌বিদ্বার কু‌মিল্লাঃ / ২৭৩ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দে‌বিদ্বার কু‌মিল্লাঃ
কুমিল্লার দেবিদ্বারে করুন ছাত্রনেতা সাজেদুল রা‌শেদ রাফসানকে আহ্বায়ক, তানভীর হাসান তুষারকে সদস্য সচিব এবং কাজী মিজানুর রহমানকে মুখ্য সংগঠক করে ‘জাতীয় ছাত্র শক্তি’র ১৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ৩ মে (রবিবার) রাতে জাতীয় ছাত্র শক্তি কুমিল্লা উত্তর জেলা কমিটির আহ্বায়ক মাহমুদুল হাসান, সদস্য সচিব মোঃ ইব্রাহিম খলিল এবং মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মাহিনের যৌথ স্বাক্ষরিত এক সাংগঠনিক প্যাডে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
​সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গঠিত এই কমিটিতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা আগামীতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।
নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ সাজেদুল রাশেদ রাফসান বলেন, জাতীয় ছাত্র শক্তির আদর্শকে সামনে রেখে তারা শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং শিক্ষা‌ক্ষে‌ত্রে সকল বৈষম‌্য নিরস‌নে গঠনমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবেন। সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যা‌বে।

​সদস্য সচিব তানভীর হাসান তুষার তার প্রতিক্রিয়ায় বলেন, এই কমিটির মাধ্যমে দে‌বিদ্বা‌রে জাতীয় ছাত্র শক্তির কার্যক্রম আরও বেগবান হবে এবং স্থানীয় শিক্ষার্থীদের মাঝে একটি ইতিবাচক ও বলিষ্ঠ নেতৃত্ব গড়ে উঠবে। এদিকে সঠিক নেতৃত্বকে বাছাই করে সৎ যোগ্য ও তরুণ নেতৃত্বেকে কে নির্বাচিত করায় এলাকার নেতা কর্মীদের মাঝে আনন্দের জোয়ার বয়ে বেড়াচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd