রমহান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। চিনিকলের প্রধান ফটোক হতে একটি র্যালি বের হয়ে থানা গেট হয়ে ইউনিয়ন প্রাঙ্গনে এসে শেষ হয়। শ্রমজীবী ইউনিয়ন প্রাঙ্গনে জাতীয় পতাকা, কালো পতাকা ও শ্রমিক প্রতিনিধি পতাকা উত্তোলনের পর কার্যালয়ে ইউনিয়নের সভাপতি মুহম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকল এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (অর্থ) খন্দকার আলমগীর হোসেন, মহা ব্যবস্থাপক(কৃষি) মুহম্মাদ আনিস উজ্জামান, সহ ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কাজল বসু,সাবেক শ্রমিক নেতা আবুল বাশার বাদশা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শ্রমজীবী ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মোঃশরিফুল ইসলাম। আলোচনা অনুষ্ঠানে চিনিকল শ্রমজীবী ইউনিয়নের নেতৃবৃন্দ, শ্রমিক কর্মচারীরা উপস্থিত ছিলেন।