তানভীর সরদারঃ
পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষে ঝিনাইদহ শহরে ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে হেব্বি গ্রুপ ফাউন্ডেশন। দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে শুক্রবার (১ মে) শহরের পায়রা চত্বরে সামনে একটি বিশেষ ইভেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রিকশা ও ভ্যানচালকসহ শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবে তাদের মাঝে উন্নত মানের রিস্টব্যান্ড ছাতা ও লাল গোলাপ বিতরণ করা হয়। রোদ-বৃষ্টি উপেক্ষা করে যারা প্রতিদিন জীবিকার জন্য সংগ্রাম করেন, তাদের প্রতি সম্মান ও ভালোবাসা জানাতেই এ উদ্যোগ নেওয়া হয় বলে আয়োজকরা জানান।
এসময় উপস্থিত ছিলেন হেব্বি গ্রুপ ফাউন্ডেশন পরিবারের সম্মানিত উপদেষ্টা ইসাহাক আলী, সভাপতি মাহমুদ আল হাসান সাগর, উপদেষ্টা হাসিম রেজা রিয়াদ, সাধারণ সম্পাদক জাহান লিমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দল্লা আল নোমান, কন্টেন্ট ক্রিয়েটর কানিজ তন্বী, চিল্ড্রেন হ্যাভেন অ্যাডমিন এবি আলামিন, কোষাধ্যক্ষ আকিমুল ইসলাম পলাশসহ ভলেন্টিয়ার সদস্য ইমন, তনু এবং অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠান শেষে হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশ্বের সকল মেহনতি মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সম্মান জানানো হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।