• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

মানুষের পাশে থাকার অঙ্গীকার—হরিশংকরপুরে মুন্নির ফ্রি চিকিৎসা ক্যাম্পে জনস্রোত

তানভীর সরদারঃ / ৪০৭ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

তানভীর সরদারঃ
ঝিনাইদহের হরিশংকরপুর ইউনিয়নে ফ্রি হোমিওপ্যাথিক মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১০ নং হরিশংকরপুর ইউনিয়নের  ৭ নং ওয়ার্ড পানামীগ্রাম এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ আসমা সুলতানা মুন্নির উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইনে বিভিন্ন রোগের ফ্রি চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এলাকাবাসীর ব্যাপক উপস্থিতিতে দিনব্যাপী এ সেবামূলক কার্যক্রম প্রাণবন্ত হয়ে ওঠে।
ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ আসমা সুলতানা মুন্নি ও ডাঃ আলেয়া খাতুন। এছাড়াও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ আসমা সুলতানা মুন্নি বলেন,
“আমি রাজনীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। হরিশংকরপুর ইউনিয়নের প্রতিটি মানুষের দুঃখ-দুর্দশার পাশে থাকতে চাই। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার—সেটা নিশ্চিত করাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন,
“আপনারা যদি আমাকে আপনাদের সেবার সুযোগ দেন, তাহলে এই ইউনিয়নকে একটি স্বাস্থ্যসম্মত, উন্নত ও মানবিক ইউনিয়নে পরিণত করবো ইনশাআল্লাহ। দরিদ্র ও অসহায় মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা নিয়মিত চালু রাখার পরিকল্পনা রয়েছে।”
তিনি যোগ করেন,
“আমি প্রতিশ্রুতি দিচ্ছি—জনগণের আস্থা ও ভালোবাসার মূল্য আমি কাজে প্রমাণ করবো। আপনারা পাশে থাকলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করা সম্ভব।”
স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd