• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম মধুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় গোপিনাথপুর-নরকোনা রাস্তার উভয় পাশে তালের চারা রোপণ ঝিনাইদহে বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তি নিখোঁজ, পরিবারের উদ্বেগ মহেশপুর থানা পুলিশের অভিযানে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার হরিণাকুন্ডুতে ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া উদ্বোধন প্রতিযোগিতা-২০২৬ মধুখালীতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা

তাহেরহুদায় লালন ভূমি থিয়েটারের বর্ণাঢ্য আয়োজন: শেকড়ের টানে মেতেছে হাজারো মানুষ

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ / ১১৭ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

 

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা জুড়ে বাংলা বর্ষবরণের উৎসবে মেতেছেন উপজেলাবাসী। এদিকে মঙ্গলবার ১৪ এপ্রিল লাল-সাদা পোশাকে সেজেছে তাহেরহুদা ইউপি বাসী। লালন ভূমি থিয়েটারের আয়োজনে,বারো জাতির মানবের গ্রাম তাহেরহুদা গ্রামবাসীর সহযোগিতায় বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপিত হয়। প্রথমে সম্প্রতির র‍্যালী’র মধ্যে দিয়ে সারাদিন ব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিলো,গ্রামীণ মেলা ঐতিহ্যবাহী লাঠি খেলা,হাঁস ধরার প্রতিযোগিতা, তৈলাক্ত কলা গাছে উঠা,হাড়ি ভাঙ্গা,দাঁড়িয়া বাঁধা, বয়স্কদের জন্য দৌড় প্রতিযোগিতা,বাচ্চাদের দৌড়,মরগের লড়াই খেলা শেষে মনোজ্ঞা সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরুষ্কার বিতরণী।
বাংলা বর্ষবরণের দিনব্যাপী জঁমকালো আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন,হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলম।
লালন ভূমি থিয়েটারের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল-আমিন (নয়ন),সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং তাহেরহুদা ইউনিয়নের চেয়ারম্যান মনজুর রাশেদ এবং বাংলাদেশ গ্রাম থিয়েটারের খুলনা বিভাগীয় সমন্বয়কারী একরামুল হক লিকু।
​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক জামাল উদ্দীন, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদুল হক (টিটু), ধুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন,বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও লালন ভূমি থিয়েটার সহ-সভাপতি দেলোয়ার হোসেন, তাহেরহুদা ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য অলিউর রহমান সোনা।

​অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, লালন ভূমি থিয়েটারের সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকেই।
গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। প্রতি বছরই এই ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে আরও বড় পরিসরে উৎসবের আয়োজন করা হবে বলেও জানান,লালন ভূমি থিয়েটারের সভাপতি হাবিবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd