• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জুলাই সনদের আলোকে আইন সংস্কার বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী হরিনাকুন্ডুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা মাদক নির্মূলে ‘অপারেশন চলবে’ প্রশাসনকে কঠোর নির্দেশ মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে পুলিশ সুপারের প্রেস কনফারেন্স মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী গ্রেফতার

এম এ কবীর: / ১৭৪ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

এম এ কবীর:
ঝিনাইদহের মহেশপুর থানার বাগদিয়ার আইট গ্রামে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামীকে গ্রেফতার করেছে মহেশপুর থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ভিডিও ধারণ করা ২টি মোবাইল। গ্রেফতারকৃতরা হলেন, সামন্তা চারাতলা পাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আসের আলী ওরফে রাজু, বাগদিয়ার আইট গ্রামের হাফিজুর রহমানের ছেলে হযরত আলী ওরফে মুসাব্বির,তরিকুল ইসলামের ছেলে শাওন,দিনু মিয়ার ছেলে আবু নাছিম এবং ফরিদ মিয়ার ছেলে আমিন।
শনিবার (১১ এপ্রিল) বিকালে ঝিনাইদহের পুলিশসুপারের কনফারেন্স রুমে পুলিশ সুপার মাহফুজ আফজাল এক সংবাদ সম্মেলনে এই ঘটনার বিবরণ তুলে ধরেন। তিনি জানান, গত ৩১ মার্চ রাতে মহেশপুর উপজেলার সামন্তা চারাতলাপাড়া গ্রামে ১০ শ্রেণিতে পড়–য়া এক ছাত্রী তার প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে অসামাজিক কাজে জড়িয়ে পড়ে। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা আসামীরা তাদেরকে ধরে ফেলে। পরে ওই ছাত্রীকে তারাও সংঘবদ্ধ ধর্ষণ করে ছবি তোলে এবং ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে বিষয়টি পুলিশের নজরে আসে। তবে ভিকটিমের আত্মীয় স্বজনেরা কোন ভাবেই এই ঘটনা প্রকাশ করতে রাজি ছিলনা। পরবর্তিতে মহেশপুর থানা পুলিশ তাদেরকে বুঝিয়ে ভিকটিমের ফুপুকে বাদী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে যার নং-০১,তারিখ ঃ ০১/০৪/২০২৬।
পুলিশ সুপার জানান,চাঞ্চচল্যকর এই মামলার পলাতক আসামীদের তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। তিনি বলেন, সামাজিক অবক্ষয় রোধে অভিভাবক সহ সকলকে এগিয়ে আসতে হবে। তা না হলে অপরাধের মাত্রা বাড়তেই থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd