• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের সেলাই মেশিন বিতরণ

জ্বালানি সংকটে শুকিয়ে যাচ্ছে মাঠ: দিশেহারা শৈলকুপার কৃষক

আব্দুস সামাদ শৈলকুপা প্রতিনিধিঃ / ২১০ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

 

আব্দুস সামাদ শৈলকুপা প্রতিনিধিঃ

শৈলকুপার প্রত্যন্ত অঞ্চলের কৃষি এখন এক চরম সংকটকাল পার করছে। যত্রতত্র ডিজেল না পাওয়া তীব্র সংকটে সেচ কাজ ব্যাহত হওয়ায় ফেটে চৌচির হচ্ছে ফসলের মাঠ। ঘণ্টার পর ঘণ্টা পথ পাড়ি দিয়েও মিলছে না পর্যাপ্ত জ্বালানি, যা সাধারণ কৃষকের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে।

কৃষকদের অভিযোগ, গ্রাম থেকে ২-৩ ঘণ্টা পথ পাড়ি দিয়ে পাম্পে গিয়েও মিলছে না কাঙ্ক্ষিত ডিজেল। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মিলছে মাত্র ৪-৫শ টাকার তেল, যা দিয়ে এক বেলার সেচ কাজও সম্পন্ন হয় না। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি যাতায়াত খরচ বেড়ে চাষাবাদ হয়ে পড়ছে আকাশচুম্বী।

একটা সময় স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে কৃষক ধারে ডিজেল নিতে পারতেন এবং ফসল কাটার পর টাকা পরিশোধ করতেন। কিন্তু বর্তমান অস্থিতিশীল বাজারে ব্যবসায়ীরা আর সেই সুবিধা দিচ্ছেন না। নগদ টাকার অভাবে অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এখন চাষাবাদ ছেড়ে দেওয়ার কথা ভাবছেন।

পানির অভাবে জমি ফেটে যাওয়ায় আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। মাঠ পর্যায়ের কৃষকরা বলছেন, দ্রুত এই জ্বালানী তেলের সমাধান না হলে তারা আরও দরিদ্রসীমার নিচে চলে যাবেন, যার নেতিবাচক প্রভাব পড়বে দেশের সামগ্রিক খাদ্য সরবরাহে।

সরকারের কাছে প্রান্তিক কৃষকদের আকুল আবেদন—ডিলারের মাধ্যমে গ্রামে গ্রামে ডিজেল সরবরাহ নিশ্চিত করে কৃষি ও কৃষককে ধ্বংসের হাত থেকে রক্ষা করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd