• সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামিসা হত্যা মামলায় আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে- আইনমন্ত্রী আইসি জামিল আহমেদ যোগদানের পর বদলে গেছে আইনশৃঙ্খলার চিত্র, ডাকাতির ঘটনা ছাড়াই পার হলো টানা দুই ঈদ বিবাহিত- অবিবাহিত ফুটবল ম্যাচ,চ্যাম্পিয়ন অবিবাহিতরা ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ ঝিনাইদহে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। খেজুর গাছ মার্কায় শ্রমিকদের জোয়ার, ভোটের মাঠে এগিয়ে মুক্তার শাহ্ দুঃসময়ের কাণ্ডারী, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা তরুণ সমাজসেবক মনির চেয়ারম্যান পদে আলোচনায় এনসিপিরি আয়ের প্রধান উৎস চাঁদাবাজি-রাশেদ খাঁন

তেঁতুলিয়ায় মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ২৩৮ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

তেঁতুলিয়ায় মৎস্যজীবীদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার বিকেলে এর আয়োজন করেন তেঁতুলিয়া উপজেলা ও সদর ইউনিয়ন মৎসস্যজীবীদল ।এতে তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন প্রধান বক্তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করেছে, ভোট ডাকাতিসহ জোর-জুলুম, নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করেছে।
সংযত কারনেই আজকে মানুষ স্বপ্ন দেখছে তাদের ভোটে নির্বাচিত বিএনপির নেতৃত্বে আগামীদিনে বাংলাদেশ একটি দুর্নীতি, দুঃশাসন, ভোটডাকাত লোটেরা, স্বৈরাচার এবং সন্ত্রাস চাঁদাবাজমুক্ত একটি সুন্দর স্বপ্নের জনগণের কল্যাণের বাংলাদেশ হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি আশিক ইকবাল,
এ সময় আরো উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, তেতুলিয়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি আব্দুল জব্বার, তেঁতুলিয়া সদর মৎস্যজীবীদলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ মানিক হোসেন, দপ্তর সম্পাদক, রেজাউল করিম, মৎস্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd