• সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামিসা হত্যা মামলায় আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে- আইনমন্ত্রী আইসি জামিল আহমেদ যোগদানের পর বদলে গেছে আইনশৃঙ্খলার চিত্র, ডাকাতির ঘটনা ছাড়াই পার হলো টানা দুই ঈদ বিবাহিত- অবিবাহিত ফুটবল ম্যাচ,চ্যাম্পিয়ন অবিবাহিতরা ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ ঝিনাইদহে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। খেজুর গাছ মার্কায় শ্রমিকদের জোয়ার, ভোটের মাঠে এগিয়ে মুক্তার শাহ্ দুঃসময়ের কাণ্ডারী, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা তরুণ সমাজসেবক মনির চেয়ারম্যান পদে আলোচনায় এনসিপিরি আয়ের প্রধান উৎস চাঁদাবাজি-রাশেদ খাঁন

খেজুর গাছ মার্কায় শ্রমিকদের জোয়ার, ভোটের মাঠে এগিয়ে মুক্তার শাহ্

তানভীর সরদারঃ / ৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

তানভীর সরদারঃ
ঝিনাইদহ জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-৩৫৪) এর আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে এখন উত্তাল শ্রমিক অঙ্গন। ভোটের আর মাত্র ১ দিন বাকি থাকলেও প্রচারণার শেষ মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কার্যকরী সদস্য পদে “খেজুর গাছ” প্রতীকের প্রার্থী শ্রমিক নেতা মোঃ মুক্তার শাহ্।
ভোর থেকে গভীর রাত পর্যন্ত শ্রমিকদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া চাইছেন তিনি। বিভিন্ন স্ট্যান্ড, গ্যারেজ ও শ্রমিক পয়েন্টে তার গণসংযোগে দেখা যাচ্ছে শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। অনেক জায়গায় শ্রমিকদের ঢল নেমেছে খেজুর গাছ মার্কার পক্ষে। শ্রমিকদের মুখে এখন একটাই স্লোগান—
“শ্রমিকের অধিকার রক্ষায়, খেজুর গাছের বিজয় চাই।”
শ্রমিকরা বলছেন, সুখে-দুঃখে সবসময় পাশে পাওয়া যায় মুক্তার শাহ্’কে। দীর্ঘদিন ধরে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, সমস্যা সমাধান ও সংগঠনের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার কারণেই এবার সাধারণ শ্রমিকদের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন তিনি।
গণসংযোগকালে মোঃ মুক্তার শাহ্ বলেন,
“আমি সবসময় শ্রমিক ভাইদের পাশে থেকেছি। নির্বাচিত হলে শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সংগঠনের উন্নয়নে নিরলসভাবে কাজ করবো ইনশাআল্লাহ। আপনাদের একটি মূল্যবান ভোট বদলে দিতে পারে শ্রমিক সমাজের আগামী দিনের নেতৃত্ব।”
এদিকে তার সমর্থকদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। পোস্টার, ব্যানার, লিফলেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খেজুর গাছ মার্কার প্রচারণা এখন তুঙ্গে। বিভিন্ন শ্রমিক পয়েন্টে চলছে ভোটারদের নিয়ে আলোচনা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
শ্রমিক মহলের অনেকেই মনে করছেন, সততা, সাহসিকতা, সাংগঠনিক দক্ষতা ও শ্রমিকবান্ধব অবস্থানের কারণে কার্যকরী সদস্য পদে শক্ত অবস্থানে রয়েছেন মোঃ মুক্তার শাহ্। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে খেজুর গাছ মার্কার জনপ্রিয়তা।
এখন দেখার বিষয়— শ্রমিকদের এই ভালোবাসা ও সমর্থন শেষ পর্যন্ত ভোটের মাঠে কতটা প্রভাব ফেলে। তবে একটি বিষয় স্পষ্ট, এবারের নির্বাচনে “খেজুর গাছ” প্রতীককে ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনার ঝড়।
আগামীকাল ভোটের দিন—
নিজের মূল্যবান ভোট দিন, যোগ্য নেতৃত্ব বেছে নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd