• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি

ডাব পাড়া নিয়ে হরিণাকুন্ডুতে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

হরিণাকুন্ডু প্রতিনিধিঃ / ৩১৬ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

হরিণাকুন্ডু প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ৫ নম্বর কাপাশাটিয়া ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামে ডাব পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঘোড়াগাছা লাল মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে একটি ডাবগাছ থেকে ডাব পাড়া নিয়ে প্রথম পক্ষের মো. জুয়েল খান (১৭), পিতা: মাহাবুব খান, ইয়াসিন আরাফাত (২৩), পিতা: মাসুম খান এবং দ্বিতীয় পক্ষের মো. সবুজ (২৮), পিতা: শাহজাহান মোল্লা, কাজল (১৫), পিতা: রশিদ, প্রান্ত (২২), পিতা: মাহবুব হোসেনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

উক্ত ঘটনার জের ধরে বৃহস্পতিবার বিকেলে উভয় পক্ষ বাঁশের লাঠি ও জিআই পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত হন— মো. জুয়েল খান (১৭), ইয়াসিন আরাফাত (২৩), তহমিনা খাতুন (২৬), স্বামী: হৃদয় খান, শিখা খাতুন (৪০), স্বামী: মাসুম, মো. সবুজ (২৮), কাজল (১৫), প্রান্ত (২২) এবং লালটু (৫০), পিতা: দাউদ মোল্লা।

আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পূর্বের বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে হরিণাকুন্ডু থানা জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd