আব্দুল্লাহ আল মামুন,নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ১৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখ জেলা পুলিশ, কুষ্টিয়ার আয়োজনে জেলা পুলিশে কর্মরত সকল কর্মকর্তা এবং কর্মচারীদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সুষ্ঠু, সুন্দর ও পেশাদারিত্বের সাথে পালন করায় সকল থানা,ক্যাম্প, তদন্ত কেন্দ্র, পুলিশ লাইন ও সংশ্লিষ্ট ইউনিটের সদস্যদের জন্য বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়। উক্ত প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), মহোদয় এবং কুষ্টিয়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইকবাল হোসেন মহোদয়

এসময় আরোও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন এবং জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিট প্রধান, সিভিল স্টাফ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ সহ জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সবৃন্দ।