• সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামিসা হত্যা মামলায় আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে- আইনমন্ত্রী আইসি জামিল আহমেদ যোগদানের পর বদলে গেছে আইনশৃঙ্খলার চিত্র, ডাকাতির ঘটনা ছাড়াই পার হলো টানা দুই ঈদ বিবাহিত- অবিবাহিত ফুটবল ম্যাচ,চ্যাম্পিয়ন অবিবাহিতরা ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ ঝিনাইদহে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। খেজুর গাছ মার্কায় শ্রমিকদের জোয়ার, ভোটের মাঠে এগিয়ে মুক্তার শাহ্ দুঃসময়ের কাণ্ডারী, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা তরুণ সমাজসেবক মনির চেয়ারম্যান পদে আলোচনায় এনসিপিরি আয়ের প্রধান উৎস চাঁদাবাজি-রাশেদ খাঁন

ঢাবির মেধাবী নক্ষত্রের অকাল পতন! কোটচাঁদপুরে শোকের মাতম

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টারঃ / ১১৬ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টারঃ

মেধার আলোয় যে ঘর আলোকিত হওয়ার কথা ছিল, সেখানে আজ শুধুই অন্ধকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অন্যতম সেরা প্রতিভা, অনন্য গাঙ্গলীর আকস্মিক আত্মহননে স্তব্ধ গোটা এলাকা। বাবা-মায়ের স্বপ্ন আর সহপাঠীদের প্রিয় মুখটি এখন চিরদিনের জন্য স্মৃতি।

গতকাল ৩১ জানুয়ারি ২০২৬, গভীর রাতে কোটচাঁদপুর পৌর শহরের বাজার পাড়ায় নিজ বাসভবনে গলায় ফাঁস দিয়ে জীবনের ইতি টানেন অনন্য।তিনি কোটচাঁদপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক পি কে গাঙ্গলী চ্যার্টাজি এবং কোটচাঁদপুর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাধারানী গাঙ্গলীর বড় ছেলে।
অনন্য ও তার ছোট বোন লিথি মনি গাঙ্গলী দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এক পরিবারে দুই দুই জন ঢাবিয়ান—যাদের নিয়ে গর্ব করত পুরো কোটচাঁদপুর।
শোকাতুর বাবা প্রফেসর পি কে গাঙ্গলী জানিয়েছেন, অনন্য দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, সেই মানসিক যন্ত্রণার কাছে হার মেনেই তিনি এই চরম পথ বেছে নিয়েছেন।

ঘটনার খবর পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (OC) মোঃ আসাদুজ্জামান জানিয়েছেন,আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।”

অনন্যের মৃত্যুতে তার সহপাঠী এবং শুভাকাঙ্ক্ষীরা বাকরুদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে শোকের মাতম। একজন “দেশসেরা” মেধাবীর এভাবে চলে যাওয়া শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং গোটা দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
মানসিক স্বাস্থ্য কোনো অবহেলার বিষয় নয়। আপনার চারপাশের কেউ যদি বিষণ্নতায় ভোগেন, তবে তার পাশে দাঁড়ান, কথা বলুন। একটি আলাপ হয়তো একটি প্রাণ বাঁচাতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd