• সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামিসা হত্যা মামলায় আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে- আইনমন্ত্রী আইসি জামিল আহমেদ যোগদানের পর বদলে গেছে আইনশৃঙ্খলার চিত্র, ডাকাতির ঘটনা ছাড়াই পার হলো টানা দুই ঈদ বিবাহিত- অবিবাহিত ফুটবল ম্যাচ,চ্যাম্পিয়ন অবিবাহিতরা ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ ঝিনাইদহে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। খেজুর গাছ মার্কায় শ্রমিকদের জোয়ার, ভোটের মাঠে এগিয়ে মুক্তার শাহ্ দুঃসময়ের কাণ্ডারী, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা তরুণ সমাজসেবক মনির চেয়ারম্যান পদে আলোচনায় এনসিপিরি আয়ের প্রধান উৎস চাঁদাবাজি-রাশেদ খাঁন

কালীগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টারঃ / ২৭২ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

 

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা এম এস মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে অনুষ্ঠিত ওই জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী মাওলানা আবু তালিব।
বক্তব্যে মাওলানা আবু তালিব বলেন, ত্রিলোচনপুর ইউনিয়নের কোথায় কী সমস্যা রয়েছে, তা তার অজানা নয়। বর্ষা মৌসুমে বালিয়াডাঙ্গা হাইস্কুল মাঠ দীর্ঘদিন জলাবদ্ধ থাকে এবং বালিয়াডাঙ্গা গ্রামের ঐতিহ্যবাহী দাখিল মাদরাসার দূরাবস্থার কথাও তিনি জানেন। তিনি বলেন, জনগণ তাকে নির্বাচিত করলে তিনি কোনো সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করবেন না; বরং জনগণের সেবাকেই নিজের একমাত্র দায়িত্ব হিসেবে গ্রহণ করবেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ঝিনাইদহ জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক ও জামায়াত মনোনীত কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা ওলিউর রহমান। এছাড়া বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল হক, খেলাফত মজলিসের কালীগঞ্জ থানা সেক্রেটারি হাফেজ হেদায়েতুল্লাহ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কালীগঞ্জ আদর্শ শাখার সভাপতি ঈশা খাঁ। সমাবেশে ১১ দলীয় ঐক্যজোটের স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
জনাকীর্ণ সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধরে রাখতে এবং দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে মাওলানা আবু তালিবকে বিজয়ী করতে হবে। তারা ভোটারদের ‘হ্যাঁ’ ভোট প্রদানেরও আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন ত্রিলোচনপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আব্দুল হামিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd