• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি

লামায় অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, ১০ লক্ষ টাকা জরিমানা 

মুহাম্মদ এমরান লামা-বান্দরবান,প্রতিনিধিঃ / ৩৬৮ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

মুহাম্মদ এমরান লামা-বান্দরবান,প্রতিনিধিঃ

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টায় থেকে ৩টা পর্যন্ত ফাইতং ইউনিয়নে ফাদুর ছড়া ও বাঙ্গালি পাড়া নামক স্থানে অবৈধভাবে ইট পোড়ানো, পাহাড় কর্তনের অপরাধে FAC, MMB, MHB, 3BM, SBW ব্রিকস এর মালিক’কে ২ লক্ষ টাকা ও জ্বালানী কাঠ জব্দ করা হয়। ৫টি ব্রিকস মালিক কাছ থেকে ২ লক্ষ টাকা করে মোট ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা অর্থদণ্ডারোপ জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন লামা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ,অভিযানে সহযোগিতা ছিলেন বান্দরবান পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মো. রেজাউল করিম, লামা বন বিভাগ ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা এস.এম হাবিবুল্লাহ ও থানা পুলিশ। অভিযানে লামা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ প্রতিবেদক’কে বলেন, ইট প্রস্তুত করার উদ্দেশ্যে পাহাড় থেকে মাটি কেটে কাঁচামাল ইট তৈরি করায়। মোবাইল কোর্টে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ১৫ (১) লংঘনের দায়ে ফাইতং এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ৫ টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে ইট পোড়ানো ও পাহাড় কর্তনের অপরাধে ৫ টি ইটভাটার মালিক’কে মোট ১০ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ ধ্বংসের সাথে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, ফাইতংয়ে ৫টি অবৈধ ইটভাটা থেকে মোট দশ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। অন্য উপজেলায় গড়ে ওঠা ইটভাটাসহ আরও কয়েকটি ইটভাটার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd