• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

মহেশপুরে জামায়াত প্রার্থী মতিয়ার রহমানের বিলবোর্ড ভাঙচুর

Reporter Name / ১৬৫ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

 

​মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর প্রতিনিধিঃ

ঝিনাইদহ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ মতিয়ার রহমানের নির্বাচনী বিলবোর্ড ভাঙচুর ও ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। মহেশপুর উপজেলার ৩ নং পান্তাপাড়া ইউনিয়নের হুশোর খালি মোড়ে গত রাত্রে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। কে বা কারা পরিকল্পিতভাবে রাতের আঁধারে এই ভাঙচুর চালিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মহেশপুর উপজেলা জামায়াতের নেতাকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা একে “সন্ত্রাসী মানসিকতা ও পরিকল্পিত ষড়যন্ত্র” হিসেবে অভিহিত করেছেন। ​জামায়াত নেতারা বলেন, “একটি পক্ষ পরাজয়ের ভয়ে ভীত হয়ে নোংরা রাজনীতির পথ বেছে নিচ্ছে। ভাঙচুর করে বা ভয় দেখিয়ে জনগণের কণ্ঠ রোধ করা যাবে না। যারা মনে করছে পেশিশক্তি আর নৈরাজ্য দিয়ে নির্বাচন প্রভাবিত করবে, তারা মারাত্মক ভুল করছে।”বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, “আগামী ১২ তারিখ (নির্বাচনের তারিখ) জনগণ ব্যালটের মাধ্যমে এই অপশক্তির জবাব দেবে ইনশাআল্লাহ। আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না। ভোটাররাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং দোষীদের লালকার্ড দেখাবেন।”
​ঘটনার পর থেকে স্থানীয় সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ দেখা গেছে। নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভোটার ও জামায়াতের কর্মী-সমর্থকরা। ভোটের মাঠে সুস্থ পরিবেশ বজায় রাখতে তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd