• সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামিসা হত্যা মামলায় আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে- আইনমন্ত্রী আইসি জামিল আহমেদ যোগদানের পর বদলে গেছে আইনশৃঙ্খলার চিত্র, ডাকাতির ঘটনা ছাড়াই পার হলো টানা দুই ঈদ বিবাহিত- অবিবাহিত ফুটবল ম্যাচ,চ্যাম্পিয়ন অবিবাহিতরা ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ ঝিনাইদহে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। খেজুর গাছ মার্কায় শ্রমিকদের জোয়ার, ভোটের মাঠে এগিয়ে মুক্তার শাহ্ দুঃসময়ের কাণ্ডারী, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা তরুণ সমাজসেবক মনির চেয়ারম্যান পদে আলোচনায় এনসিপিরি আয়ের প্রধান উৎস চাঁদাবাজি-রাশেদ খাঁন

হরিণাকুন্ডুতে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ / ৯৯ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলায় আগামী জাতীয় নির্বাচন কে সামনে রেখে, আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টাই উপজেলা প্রশাসনের আয়োজনে, উক্ত অনুষ্ঠানে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার মোঃ দিদারুল আলম এর সভাপতিত্বে ও হরিণাকুন্ডু উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোঃ তিতুমীর এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
মেজর মনোয়ার রহমান, মেজর মনোয়ার রহমান এলাকা হরিণাকুন্ডু উপজেলা,
এসিল্যান্ড সৈয়দ জাদী মাহাবুবা মঞ্জুর মৌনা।
মোঃ বাবুল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হরিণাকুন্ডু উপজেলা শাখা,
উক্ত অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, সামাজিক অপরাধ প্রতিরোধ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত থেকে মতামত প্রদান করেন। সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ দিদারুল আলম বলেন,“উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আপনাদের সকলের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য এবং সকলের ভিতরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি আরোও বলেন আমরা সহ পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই একটি সুশীল সমাজ গড়ে তুলতে পারব এবং আপনাদের গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবো। সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যানগন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন সহ সকল মিডিয়ার সাংবাদিক বৃন্দ সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন। সর্বশেষ উপজেলা প্রশাসন সকলের
সহযোগিতা কামনা করে, সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আইনশৃঙ্খলা মিটিং সমাপ্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd