• সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামিসা হত্যা মামলায় আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে- আইনমন্ত্রী আইসি জামিল আহমেদ যোগদানের পর বদলে গেছে আইনশৃঙ্খলার চিত্র, ডাকাতির ঘটনা ছাড়াই পার হলো টানা দুই ঈদ বিবাহিত- অবিবাহিত ফুটবল ম্যাচ,চ্যাম্পিয়ন অবিবাহিতরা ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ ঝিনাইদহে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। খেজুর গাছ মার্কায় শ্রমিকদের জোয়ার, ভোটের মাঠে এগিয়ে মুক্তার শাহ্ দুঃসময়ের কাণ্ডারী, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা তরুণ সমাজসেবক মনির চেয়ারম্যান পদে আলোচনায় এনসিপিরি আয়ের প্রধান উৎস চাঁদাবাজি-রাশেদ খাঁন

বিএনপি প্রার্থী রাশেদ খানের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য, ভ্রাম্যমান আদালতে কৃষকদল আহবায়ককে জরিমানা

এম এ কবীর,নিজস্ব প্রতিনিধিঃ / ১১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

এম এ কবীর,নিজস্ব প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয়ায় কৃষকদল নেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ জানুয়ারি) কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খানের বিরুেদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেন। ওই বক্তব্যের ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
অভিযুক্ত কৃষকদল নেতা মকসুদুল মোমিন কালীগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, আক্রমণাত্মক ও উস্কানিমূলক বক্তব্য দেয়ায় তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

এ বিষয়ে আব্দুল্লাহ আল ফারুক বলেন, ‘উপজেলা কৃষক দলের আহ্বায়ক মকসুদুল মোমিন একটি দোয়া মাহফিলে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনের এক প্রার্থীকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য দেন। বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি আমাদের নজরে এলে কৃষক দল নেতা মকসুদুল মোমিনকে ডেকে পাঠানো হয়। তিনি ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজের দোষ স্বীকার করেন।’

তিনি আরও বলেন, ‘অভিযুক্ত মকসুদুল মোমিন নিজের ভুল বুঝতে পেরেছেন। অভিযুক্ত ব্যক্তি দাবি করেছেন, তিনি আবেগের বশবর্তী হয়ে এই বক্তব্য দিয়েছেন। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল মানুষ বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। ’

এ বিষয়ে জানতে অভিযুক্ত কৃষক দল নেতা মকসুদুল মোমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে ভাইরাল হওয়া বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানো হবে কি না তা জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd