• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান শ্রীপুরে মদ্যপান পরে অসুস্থ, হাসপাতালে দুই যুবকের মৃত্যু

হরিনাকুন্ডুতে বিশেষ অভিযানে ইয়াবা সহ মোমেনা নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধিঃ / ২৯৪ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬.৩০,মিনিটের দিকে ডিবির একটি দল হরিণাকুন্ডু উপজেলার ৭ নং রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রিপন এর নিজ বাড়ি থেকে মোমেনাকে আটক করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মোমেনা খাতুন, রঘুনাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রিপনের স্ত্রী, আওয়ামী লীগের সময় এলাকায় দাপটের সঙ্গে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন এই রিপন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার ৫০০ টাকা।
ডিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি ও তার স্বামী রিপন দীর্ঘদিন ধরে ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য অবৈধ ভাবে সংগ্রহ করে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ তাকে আইনি প্রক্রিয়ার জন্য হরিনাকুন্ডু থানায় হস্তান্তর করা হয়েছে।
হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, ‘মাদকদ্রব্যসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাকে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd