• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জুলাই সনদের আলোকে আইন সংস্কার বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী হরিনাকুন্ডুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা মাদক নির্মূলে ‘অপারেশন চলবে’ প্রশাসনকে কঠোর নির্দেশ মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লামায় দুই ইটভাটায় প্রশাসনের অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

মুহাম্মদ এমরান লামা-বান্দরবান প্রতিনিধিঃ / ৩১৭ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

মুহাম্মদ এমরান লামা-বান্দরবান প্রতিনিধিঃ

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে গড়ে ওঠা দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করেছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে লামা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে লামা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ, বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম এবং সহযোগিতা ছিলেন লামা থানার পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

প্রশাসনের তথ্য মতে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত -২০১০) এর ধারা ১৫ (১) লঙ্ঘনের দায়ে গজালিয়া ইউনিয়নের এসবিএম ইটভাটার মালিক মোহাম্মদ উল্লাহ আজম খানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হবে। এছাড়া একই ইউনিয়নের টিএমবি ইটভাটার মালিক করিমূল মোস্তফা স্বপনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, গজালিয়া ইউনিয়নের দুটি অবৈধ ইটভাটা থেকে মোট পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। অন্য উপজেলায় গড়ে ওঠা ইটভাটাসহ আরো কয়েকটি ইটভাটার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd