• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জুলাই সনদের আলোকে আইন সংস্কার বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী হরিনাকুন্ডুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা মাদক নির্মূলে ‘অপারেশন চলবে’ প্রশাসনকে কঠোর নির্দেশ মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লামায় পুলিশের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মুহাম্মদ এমরান লামা-বান্দরবান প্রতিনিধিঃ / ৩৬৩ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

মুহাম্মদ এমরান লামা-বান্দরবান প্রতিনিধিঃ

পার্বত্য বান্দরবানের লামা থানা পুলিশের অভিযানে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (একনলা বন্দুক)সহ পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

লামা থানা সূত্রে জানা যায়, সোমবার (১৩ জানুয়ারি ২০২৬) রাত ২টার সময় লামা সদর ইউনিয়নের ২ নম্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিলেরতুয়া চংবট মুরুং পাড়ায় অবস্থিত আসামি কাইংপা মুরুং (৪৯) এর বসতঘরে (মাচাংঘর) অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পিতা মৃত রাংলাই মুরুং-এর ছেলে কাইংপা মুরুং (৪৯) কে একটি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কাইংপা মুরুং এর বিরুদ্ধে আলীকদম থানার মামলা নং-৩, তারিখ-১৫/১০/২০০২ ইং, জিআর নং-১৩৮/২০০২, ধারা-১৯(ক), অস্ত্র আইন, ১৮৭৮ অনুযায়ী একটি জিআর পরোয়ানা এবং আলীকদম থানার মামলা নং-৪, তারিখ-১৫/১০/২০০২ ইং, জিআর নং-১৩৯/২০০২, ধারা-৪(১), আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ অনুযায়ী ০৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ০৬ (ছয়) মাস সশ্রম কারাদণ্ডের সাজা পরোয়ানা মূলতবি ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে লামা থানায় মামলা নং-০৫, তারিখ-১৩/০১/২০২৬ ইং, ধারা- The Arms Act, 1878-এর ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও বলেন, পাহাড়ি এলাকায় অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd