• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জুলাই সনদের আলোকে আইন সংস্কার বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী হরিনাকুন্ডুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা মাদক নির্মূলে ‘অপারেশন চলবে’ প্রশাসনকে কঠোর নির্দেশ মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দেবীদ্বারে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল মদিনার জামাতের খাদেম ও মাদ্রাসা ছাত্র জুনায়েদের।

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধিঃ / ৩৫৭ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

 

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লাঃ
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় সিএনজি যাত্রী এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। নিহতের নাম জুনাইদ হোসেন (২২)। তিনি মদিনার জামাত কামাল্লা দরবারের খাদেম কামিল মাদ্রাসার ছাত্র ছিলেন।সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়ণপুর (ছয়গুরা) এলাকায় সনি ব্রিকস ফিল্ডের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।তাহার মৃত্যুর খবর শুনে তাহার বাবা ও মা দুজনই স্টোক করেছেন,এবং কামাল্লা দরবার শরীফের পীর সাহেব হুজুর মুহাদ্দিস সাইফুর রহমান খন্দকার সাহেব পরিবারকে ধৈর্যধারণ ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লাগামী একটি সিএনজিকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ইটবোঝাই একটি ট্রাক্টর সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী জুনাইদ হোসেন নিহত হন এবং সিএনজি চালক গুরুতর আহত হন।নিহত জুনাইদ হোসেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার সমীবাদ গ্রামের মদিনার জামাতের খাদেম মোঃআক্তার হোসেনের একমাত্র ছেলে। তিনি মুরাদনগর উপজেলার মদিনার জামাত কামাল়া দরবার শরীফের খাদেম ও মুরাদনগর বাঙ্গরা বাজার থানাধীন সোনাকান্দা কামিল মাদ্রাসার তৃতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আক্তারুজ্জামান সোমবার রাত সোয়া ৯টায় জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় কবলিত সিএনজি ও ট্রাক্টরটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারকে অবহিত করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এবং আজ মঙ্গলবার সকাল ১০ নিহতের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd