• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জুলাই সনদের আলোকে আইন সংস্কার বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী হরিনাকুন্ডুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা মাদক নির্মূলে ‘অপারেশন চলবে’ প্রশাসনকে কঠোর নির্দেশ মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লামায় ২টি গরুসহ ৪ চোরকে আটক করেছে পুলিশ

মুহাম্মদ এমরান লামা-বান্দরবান প্রতিনিধিঃ / ১১৯ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

 

মুহাম্মদ এমরান লামা-বান্দরবান প্রতিনিধিঃ

লামা উপজেলায় চুরি হওয়া দুটি গরু উদ্ধারসহ চার চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১০ জানুয়ারি ২০২৬ইং সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত ১০টা ৪৫ মিনিট পর্যন্ত লামা থানা ও চট্টগ্রামের লোহাগাড়া থানার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, লামা উপজেলার সরই ইউনিয়নের ঢেকিছড়া আন্দারী ফুলবাগান এলাকার একটি খামার থেকে থংপং ম্রো (২৪) নামের এক ব্যক্তির একটি ষাঁড় ও একটি গাভী চুরি হয়। এ ঘটনায় লামা থানায় নিয়মিত মামলা দায়েরের পর তদন্ত শুরু হয়।

লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুম সর্দার, মুহাম্মদ শাহজাহান কামাল, অফিসার ইনচার্জ, লামা থানা এবং মোঃ আতিকুর রহমান, পুলিশ পরিদর্শক (নিঃ), কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ীর তত্ত্বাবধানে এসআই দীপন পাল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন,
আব্দুল করিম (২৫), মোহাম্মদ কামরুজ্জামান (২৫), মোঃ আবদুল করিম (২৩) এবং মোবারেক আলী (৪৯)।
গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তীর ভিত্তিতে চোরাই যাওয়া ২টি গরু এবং গরু বিক্রির নগদ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

লামা থানা পুলিশের এই সফল অভিযান এলাকায় চুরি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd