• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জুলাই সনদের আলোকে আইন সংস্কার বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী হরিনাকুন্ডুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা মাদক নির্মূলে ‘অপারেশন চলবে’ প্রশাসনকে কঠোর নির্দেশ মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লামায় বন বিভাগ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ

মুহাম্মদ এমরান লামা-বান্দরবান প্রতিনিধিঃ / ১২০ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

 

মুহাম্মদ এমরান লামা-বান্দরবান প্রতিনিধিঃ

লামা উপজেলায় বন বিভাগের বিশেষ টহল দল লামা সদর রেঞ্জের ইয়াংছা বন ক্যাম্প এবং আলীকদম সেনা জোনের ইয়াংছা সেনা ক্যাম্পের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) বিকাল আনুমানিক ৫ ঘটিকার সময় উপজেলার বনপুর বড় পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেগুন গোল কাঠ ৪৩ টুকরা, যার পরিমাণ প্রায় ৪০ ঘনফুট এবং সেগুন বল্লী ৫০টি, মোট আনুমানিক ৫০০ লম্বা ফুট কাঠ জব্দ করা হয়।

অভিযান শেষে জব্দকৃত কাঠ ইয়াংছা বন ক্যাম্প অফিসের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় বন আইনে প্রয়োজনীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে বনজ সম্পদ আহরণ ও পাচার রোধে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd