• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জুলাই সনদের আলোকে আইন সংস্কার বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী হরিনাকুন্ডুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা মাদক নির্মূলে ‘অপারেশন চলবে’ প্রশাসনকে কঠোর নির্দেশ মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হরিণাকুণ্ডুতে কৃষক ও ফাস্টফুড বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ রবিউল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃ / ১৫৪ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

 

মোঃ রবিউল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সাইদুর রহমান (৫০) নামে এক কৃষক ও ফাস্টফুড বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার তাহেরহুদা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাইদুর ওই গ্রামের মৃত সাবান আলী জোয়ার্দ্দারের মেজ ছেলে।

​নিখোঁজের পর মিলল মরদেহ
​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে সাইদুর রহমান বোনের বাড়িতে বেড়াতে যান। শনিবার বিকেলে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও তিনি আর ঘরে ফেরেননি। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
​খোঁজাখুঁজির একপর্যায়ে রবিবার রাতে নিজের পানের বরজের পাশে একটি ড্রেনের (কেনাল) ধারের জাম গাছের সাথে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন স্থানীয়রা। উদ্ধার করার আগেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন প্রত্যক্ষদর্শীরা।

​খবর পেয়ে হরিণাকুণ্ডু থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
​ওসি আরও বলেন, “বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd