• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম

ঢাকা- মালে রুটে ফের সরাসরি ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিল মালদ্বীবিয়ান এয়ারলাইন্স।

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধিঃ / ১৫২ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধিঃ
বাংলাদেশ–মালদ্বীপ বিমান যোগাযোগ জোরদার মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা মালদিভিয়ান–এর মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠান আইল্যান্ড এভিয়েশন সার্ভিসেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ইব্রাহিম ইয়াস এবং সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম–এর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন এবং বিমান যোগাযোগ, বাণিজ্য, পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগ আরও সম্প্রসারণে সহযোগিতা জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।ব্যবস্থাপনা পরিচালক জনাব ইব্রাহিম ইয়াস মান্যবর হাইকমিশনারকে অবহিত করেন যে, মালদিভিয়ান এয়ারলাইন্স বাংলাদেশ–মালদ্বীপ রুটে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে। তিনি জানান, মালদ্বীপে বসবাসরত বৃহৎ বাংলাদেশি প্রবাসী জনগোষ্ঠীর চাহিদা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা দুই দেশের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় করবে।তিনি আরও উল্লেখ করেন যে, যাত্রী পরিবহন, কার্গো কার্যক্রম, পর্যটন উন্নয়ন এবং মালদ্বীপকে একটি আঞ্চলিক ট্রানজিট হাব হিসেবে প্রতিষ্ঠায় মালদিভিয়ান এয়ারলাইন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, যা বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে।মান্যবর হাইকমিশনার এ উদ্যোগকে স্বাগত জানান বৈঠকে জানানো হয় যে, ২০২৬ সালের ১২ মার্চ থেকে মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে, যা সপ্তাহে দুই দিন—রবিবার ও বৃহস্পতিবার পরিচালিত হবে। ফ্লাইটগুলো ঢাকায় ভোরবেলায় অবতরণ করবে, ফলে যাত্রীদের জন্য অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যে সংযোগ নেওয়া আরও সহজ হবে।কর্তৃপক্ষ জানায় যে, এ রুটে রিটার্ন টিকিটের মূল্য শুরু হবে ৩৯৯ মার্কিন ডলার থেকে, এবং যাত্রীরা ৩০ কেজি চেকড ব্যাগেজ সুবিধা ও বিনামূল্যে খাবার পাবেন। ইতোমধ্যে এ ফ্লাইটগুলোর জন্য টিকিট বুকিং চালু হয়েছে।

বৈঠকের শেষে উভয় পক্ষ বিমান যোগাযোগ বৃদ্ধি, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিতকরণ এবং পর্যটন ও জনগণের যাতায়াত সহজীকরণে ভবিষ্যতেও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি সমাপ্ত হয় এবং এ উপলক্ষে মান্যবর হাইকমিশনার ও ব্যবস্থাপনা পরিচালক একে অপরকে উপহার বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd