• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জুলাই সনদের আলোকে আইন সংস্কার বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী হরিনাকুন্ডুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা মাদক নির্মূলে ‘অপারেশন চলবে’ প্রশাসনকে কঠোর নির্দেশ মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হরিণাকুণ্ডুতে মসজিদের এমপ্লিফায়ার চুরি: জনমনে ক্ষোভ

মোঃ রবিউল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃ / ১৩০ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

 

মোঃ রবিউল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদে চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (০৩ জানুয়ারি) জোহরের নামাজের পর কোনো এক সময় মসজিদের ভেতরে থাকা মূল্যবান সাউন্ড সিস্টেম (এমপ্লিফায়ার) চুরি করে নিয়ে যায় অজ্ঞাতপরিচয় চোরেরা।
​স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় জোহরের জামাত শেষে মুসল্লিরা মসজিদ থেকে চলে যান। এরপর আসরের নামাজের আজান দিতে গিয়ে মুয়াজ্জিন লক্ষ্য করেন সাউন্ড সিস্টেমের এমপ্লিফায়ারটি নেই। দুর্বৃত্তরা সুকৌশলে মসজিদের ভেতরে প্রবেশ করে সাউন্ড বক্সের সংযোগ বিচ্ছিন্ন করে যন্ত্রটি নিয়ে পালিয়ে যায়।
​মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দিনের আলোতে জনাকীর্ণ এলাকার একটি কেন্দ্রীয় মসজিদে এমন চুরির ঘটনায় তারা হতবাক। এমপ্লিফায়ারটি চুরি হওয়ায় বর্তমানে মসজিদে আজান ও নামাজ পরিচালনায় মারাত্মক বিঘ্ন ঘটছে।

​এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd