• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জুলাই সনদের আলোকে আইন সংস্কার বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী হরিনাকুন্ডুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা মাদক নির্মূলে ‘অপারেশন চলবে’ প্রশাসনকে কঠোর নির্দেশ মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হরিণাকুণ্ডুতে ড্রাগ লাইসেন্স না থাকায় ফার্মেসি মালিককে জরিমানা

মোঃ রবিউল ইসলাম, নিজস্ব  প্রতিনিধিঃ / ১৯৮ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬


মোঃ রবিউল ইসলাম, নিজস্ব  প্রতিনিধিঃ
​ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হাসপাতাল মোড় এলাকায় ড্রাগ লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনার দায়ে এক ফার্মেসি মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (০৩ জানুয়ারি) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।
​আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে উপজেলার হাসপাতাল মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। এ সময় একটি ফার্মেসিতে প্রয়োজনীয় ড্রাগ লাইসেন্স না থাকায় ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক মালিককে ১,০০০ (এক হাজার) টাকা জরিমানা করা হয়।
​অভিযান পরিচালনাকালে ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা ব্যবসায়ীদের ঔষধ আইন মেনে চলার এবং যথাযথ লাইসেন্স সংগ্রহ করে ব্যবসা পরিচালনার নির্দেশনা প্রদান করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
​ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হরিণাকুণ্ডু থানার এসআই রবিউল ইসলাম ও পুলিশের একটি টিম এবং সার্টিফিকেট সহকারী মোঃ রাসেল হোসেন উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd