• সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামিসা হত্যা মামলায় আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে- আইনমন্ত্রী আইসি জামিল আহমেদ যোগদানের পর বদলে গেছে আইনশৃঙ্খলার চিত্র, ডাকাতির ঘটনা ছাড়াই পার হলো টানা দুই ঈদ বিবাহিত- অবিবাহিত ফুটবল ম্যাচ,চ্যাম্পিয়ন অবিবাহিতরা ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ ঝিনাইদহে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। খেজুর গাছ মার্কায় শ্রমিকদের জোয়ার, ভোটের মাঠে এগিয়ে মুক্তার শাহ্ দুঃসময়ের কাণ্ডারী, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা তরুণ সমাজসেবক মনির চেয়ারম্যান পদে আলোচনায় এনসিপিরি আয়ের প্রধান উৎস চাঁদাবাজি-রাশেদ খাঁন

নিঃস্ব কৃষকের পাশে দেবদূত হয়ে দাঁড়ালেন ইউএনও, মানবিকতার অনন্য নজির! 

বছির আহম্মেদ, নিজস্ব প্রতিনিধিঃ / ১৫১ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

বছির আহম্মেদ নিজস্ব প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপার নাগপাড়া গ্রামে হঠাৎ আর্তনাদ আর আগুনের লেলিহান শিখায় আকাশ কালো হয়ে ওঠে! কৃষক বাবলু শেখের বসতঘরে লাগা ভয়াবহ আগুনে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় তার তিলে তিলে গড়া স্বপ্ন। আগুনের তীব্রতা এতোটাই বেশি ছিল যে, পরিবারের সদস্যরা কেবল প্রাণটুকু নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হন।
শৈলকুপা ফায়ার সার্ভিস খবর পাওয়া মাত্রই ঝাঁপিয়ে পড়ে। তবে আগুনের ভয়াবহতা নিয়ন্ত্রণে আনতে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে যোগ দেয় শৈলকুপা বাংলাদেশ সেনাবাহিনী (আর্মি) ক্যাম্পের বীর সেনাসদস্যরা। বৃহস্পতিবার দুপুরে সেনা ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসলেও, ততক্ষণে কৃষক বাবলু শেখের সবটুকু সম্বল আগুনে পুড়ে যায়।
ঘটনার খবর শুনে এক মুহূর্তও দেরি করেননি শৈলকুপার জনপ্রিয় ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান। তিনি সশরীরে ক্ষতিগ্রস্ত নাগপাড়া গ্রামে ছুটে যান। শোকার্ত পরিবারের মাথায় হাত রেখে তিনি দেন সান্ত্বনা। “আমরা আপনার পাশে আছি।” — এই আশ্বাস দিয়ে ইউএনও তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল, কম্বল ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রদানের ঘোষণা দেন। একইসাথে সরকারিভাবে আরও বড় ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে তিনি প্রমাণ করলেন, প্রশাসন কেবল ফাইলবন্দী কাজ নয়, বরং জনগণের সেবক।
ইউএনও মাহফুজুর রহমানের এমন দ্রুত পদক্ষেপ এবং বাংলা সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ সাহসিকতাকে সাধুবাদ জানাচ্ছে পুরো শৈলকুপাবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা লিখছেন, “এমন মানবিক অফিসারই আমাদের গর্ব!”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd