• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

শৈলকুপায় দোকান মালিক সমিতির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

শৈলকুপা প্রতিনিধিঃ / ১৩২ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

শৈলকুপা প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় দোকান মালিক সমিতির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২ শৈলকুপাজানুয়ারি রাত ৮ টার সময় উপজেলা মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক মোঃ নিকবর আলী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দোকান মালিক সমিতির প্রধান উপদেষ্টা মোঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও দোকান মালিক সমিতির অর্গানাইজার হুমায়ুন কবির মোল্লা।
এছাড়াও সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন আবু তালেব মিয়া, খলিলুর রহমান, মিজানুর রহমান বাবলু, মাসুদুর রহমান ও সেলিম রেজা ঠান্ডা। সভায় বাজারের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা, ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
পরিচিতি সভায় সর্বসম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নাম ঘোষণা করা হয়। এতে মোহাম্মদ নিকবর আলী সভাপতি, মোহাম্মদ বাদশা আলম ও মোহাম্মদ আনোয়ার হোসেন সহ-সভাপতি এবং মুন্সি রবিউল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
এছাড়া মোঃ সোহাগ হোসেন ও বিপ্লব কুমার যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ মুক্তার হোসেন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব লাভ করেন।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মোহাম্মদ বাকি বিল্লাহ, মোহাম্মদ আব্দুল জাব্বার, মোহাম্মদ ইমরুল হাসান, মোহাম্মদ আমিরুল ইসলাম, বিএম কবির হোসেন ও ষষ্ঠী কর্মকর।
সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন কমিটির নেতৃত্বে শৈলকুপা বাজারে শৃঙ্খলা ফিরবে এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd