• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান শ্রীপুরে মদ্যপান পরে অসুস্থ, হাসপাতালে দুই যুবকের মৃত্যু

হরিণাকুন্ডুর কাঁচাবাজার গুলোতে পলিথিন ব্যাগ নিষিদ্ধে অভিযান

নিজস্ব প্রতিনিধিঃ / ৩৭৭ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডা উপজেলার কাঁচাবাজার গুলোতে পলিথিন নিষিদ্ধ করণ অভিযান চালিয়ে হরিণাকুন্ডুর ৩টি মুদিখানার দোকান থেকে পলিথিনের ব্যাগ উদ্ধার সহ ২০০০ টাকা জরিমানা করেন।
২৯-১২-২০২৫ ইং রোজ সোমবার বেলা ৩টায়
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা, সহকারী কমিশনার(ভূমি), হরিণাকুন্ডু, সহ মোঃ মুনতাজুর রহমান, সহকারি পরিচালক বোন বিভাগ ঝিনাইদহ।
মোবাইল কোর্ট পরিচালনায় জনাব মো: আল ইমরান, এস,আই, বাংলাদেশ পুলিশ, হরিণাকুন্ডু থানা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

 

পলিথিন ব্যাগ নিষিদ্ধের ব্যাপারে, সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, সরকারের এই নির্দেশ যাঁরা অমান্য করবেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে মন্ত্রণালয়ের উদ্যোগে কঠোর ‘মনিটরিং’ চালু হয়েছে। পাশাপাশি পলিথিন উৎপাদন কারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে।শহরের সুপারশপে পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ নিষিদ্ধ করা হয়। মন্ত্রণালয় বলেছে, কোনো সুপারশপ যদি পলিথিন ব্যাগ ব্যবহার করে, তাহলেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সারা দেশের জেলা-উপজেলা পর্যায়ে পলিথিন ব্যবহারের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।

ইতিমধ্যে জেলা-উপজেলার সুপারশপ গুলোতে পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজের তৈরি ব্যাগের ব্যবহার শুরু হয়েছে। তবে এসব ব্যাগের সরবরাহ পর্যাপ্ত বলে জানা গেছে।পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে কঠোর মনিটরিং চালু করা হবে। পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। ২০০২ সালে ১ মার্চ আইন করে বিষাক্ত পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করে বাংলাদেশ। তবে দেশে পলিথিনের ব্যবহার কমেনি; বরং গত দুই দশকের বেশি সময় ধরে পলিথিনের উৎপাদন ও ব্যবহার বাড়তে দেখা গেছে। এরপর সরকার ২০১০ সালে আরেকটি আইন করে। কিন্তু এই আইনও বাস্তবে কোনো কাজ দেয়নি বলে ব্যবসায়ী, ঠিকেদার, সাধারণ মানুষের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd