• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান শ্রীপুরে মদ্যপান পরে অসুস্থ, হাসপাতালে দুই যুবকের মৃত্যু

হরিণাকুণ্ডতে মোবাইল কোর্ট পরিচালনায় মোটরসাইকেল আরোহীর জরিমান

নিজস্ব প্রতিনিধিঃ / ৫১৬ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দোয়েল চত্বরে দাঁড়িয়ে অবৈধ মোটরসাইকেল আরোহীদের সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী তিনটা মোটরসাইকেল জব্দ করেন এবং মামলা সহ আরোও ৩ টি মোটরসাইকেল আরোহীর ৬০০০ টাকা জরিমানা করেন
মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, সহকারী কমিশনার(ভূমি), হরিণাকুন্ডু, ঝিনাইদহ।
মোবাইল কোর্ট পরিচালনায় জনাব মো: শামীম, উপ- পরিদর্শক(এস,আই), বাংলাদেশ পুলিশ, হরিণাকুন্ডু থানা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। এ সময় মোটরসাইকেল আরোহীদের আইনের ধারাগুলো বর্ণনা করেন,
দুর্ঘটনাঃ ১৪৯ ধারার অন্তর্গত হয়ে দুর্ঘটনা ঘটে তাহলে দৈহিক জখম বা সম্পত্তির ক্ষতি হলে সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ড অথবা ১০০০ টাকা জরিমানা।
কালো ধোঁয়া বের হওয়া মটোরযান চালনাঃ ১৫০ ধারাই কালো ধোঁয়া নিঃসরণকারী গাড়ি চালালে সর্বোচ্চ ২০০ টাকা অর্থদণ্ড হবে।
মোটরযান বিধিমালার সাথে অসঙ্গতি রেখে গাড়ি বিক্রয় ও পরিবর্তন সাধনঃ১৫১ ধারাই অপরাধের সর্বোচ্চ ২ বছর মেয়াদী কারাদণ্ড, কিংবা ৫০০০ টাকা জরিমানা।
রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট বা পারমিট ছাড়া মোটরগাড়ি ব্যবহারঃ ১৫২ ধারা অনুসারে, ৩ মাসের কারাদণ্ড অথবা ২০০০ টাকা জরিমানা,যদি দ্বিতীয়বার হয় ৬ মাসের কারাদণ্ড অথবা ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা।
অনুমোদিত ওজনের চাইতে বেশি ভারী গাড়ি চালনাঃ১৫৪ ধারা অনুযায়ী, প্রথমবার সংঘটনের জন্য ১০০০ টাকা, অর্থদণ্ড এবং একই অপরাধের জন্য ৬ মাস কারাদণ্ড অথবা ২০০০
টাকা পর্যন্ত জরিমানা।
অবিমাকৃত মোটরযান চালনাঃ
১৫৫ ধারা অনুসারে ২০০০ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবে।
অনুমতিবিহীন গাড়ি চালনাঃ
১৫৬ ধারা অনুযায়ী, ৩ মাস পর্যন্ত কারাদণ্ড, অথবা ২০০০ টাকা জরিমানা।
মোটরযান আইন মেনে চলুন এবং আপনার নিজের এবং অপরের নিরাপত্তা নিশ্চিত করুণ।

এছাড়াও নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে পোষ্টার ব্যানার অপসারণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd