• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি

শিশুকে রাস্তায় ফেলে ‘প্রেমের স্বর্গে’ জননী!

বছির আহম্মেদ, নিজস্ব প্রতিনিধিঃ / ২৮২ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

বছির আহম্মেদ নিজস্ব প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় যেন এক উল্টো পুরাণের জন্ম দিলেন শারমিন খাতুন নামের এক মা। যে মা হওয়ার কথা ছিল বিপদে সন্তানের শেষ আশ্রয়, সেই মা-ই আজ পরকীয়ার মোহে অন্ধ হয়ে নিজের নাড়িছেঁড়া তিন সন্তানকে ফেলে ঘর বেঁধেছেন প্রেমিকের সাথে।
ঘর ভাঙলো, মন ভাঙলো, ভাঙলো শৈশব
তামিনগর গ্রামের দিনমজুর শাহিনুরের সাজানো সংসার ছিল তার তিন সন্তান—তাসনিম (১১), রুবায়া (৮) আর ছোট্ট সিয়াম (৫)-কে নিয়ে। কিন্তু পরকীয়ার বিষাক্ত ছোবলে সেই সুখের নীড় এখন শ্মশানে পরিণত হয়েছে। পার্শ্ববর্তী শেখড়া গ্রামের স্বাধীনের সাথে দীর্ঘদিনের পরকীয়া প্রেমের টানে শারমিন বিসর্জন দিয়েছেন মাতৃত্বের মহান পরিচয়। স্বামীর ঘর থেকে নগদ টাকা ও গয়না নিয়ে তিনি পাড়ি জমিয়েছেন প্রেমিকের ঠিকানায়।
“মা কেন আমাদের ফেলে গেল?”
বিছানায় পড়ে থাকা মায়ের কাপড়ের ঘ্রাণ খুঁজে বেড়ানো ৫ বছরের সিয়ামের অবুঝ প্রশ্ন— “মা কেন আমাদের ফেলে গেল?” এই প্রশ্নের উত্তর নেই কারো কাছে। ১১ বছরের বড় বোন তাসনিম এখন নিজের চোখের জল মুছে ছোট ভাই-বোনদের সামলাচ্ছে। মায়ের আঁচলের বদলে তাদের কপালে এখন জুটছে প্রতিবেশীদের করুণা আর বাবার দীর্ঘশ্বাস। মাতুলালয় (নানা বাড়ি) থেকেও মেলেনি ঠাঁই, যেন এই শিশুদের কোনো অপরাধ ছিল!
আইনের কাঠগড়ায় না কি বিবেকের?
সমাজতাত্ত্বিকরা বলছেন, এটি কেবল একটি পরকীয়ার ঘটনা নয়, বরং আমাদের পারিবারিক কাঠামোর এক চরম ধস। মাত্র ২৫ দিন আগে স্বামীকে তালাক দিয়ে আইন-কানুনের তোয়াক্কা না করে প্রেমিকের ঘরে ওঠা শারমিনের এই সিদ্ধান্তে পুরো শৈলকুপায় বইছে নিন্দার ঝড়। স্থানীয়রা দাবি তুলেছেন, এমন দায়িত্বজ্ঞানহীন মায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত যেন আর কোনো শিশুর শৈশব এভাবে ধূলিসাৎ না হয়।
অনিশ্চিত ভবিষ্যতের মুখে তিনটি প্রাণ
দিনমজুর বাবা শাহিনুর এখন দিশেহারা। একদিকে সংসারের অভাব, অন্যদিকে তিন সন্তানের দেখাশোনা—সব মিলিয়ে তার জীবন আজ পাথর চাপা কান্নার মতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে অনেকেই প্রশ্ন তুলেছেন: “প্রেম কি মাতৃত্বের চেয়েও বড় হতে পারে?”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd