• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি

ঝিনাইদহের মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা

তানভীর সরদার নিজস্ব প্রতিনিধিঃ / ২৮০ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

তানভীর সরদার নিজস্ব প্রতিনিধিঃ
ঝিনাইদহে চারটি আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঝিনাইদহ-১ (শৈলকূপা), ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু), ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

রোববার (২৮ ডিসেম্বর) স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ড) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমএ মজিদ মনোনয়নপত্র জমা দেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হোসনেআরা’র নিকট এ মনোনয়নপ্রত জমা দেয়া হয়। এসময় দলীয় নেতাকর্মীরা বিএনপি প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিকাল ৪টার দিকে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান তার মনোনয়নপত্র জমা দেন। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাহফুজুর রহমান মনোনয়নপত্র গ্রহণ করেন। এসময় বিএনপি প্রার্থীর সঙ্গে জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে বিকাল ৪টার দিকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মো. আবু তালেব। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা নাহিদের কাছে মনোনয়নপত্র জমা দেন জামায়াতের এই প্রার্থী। এসময় তার সঙ্গে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  একই আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাশেদ খান আগামীকাল (সোমবার) তার মনোনয়নপত্র জমা দিবেন বলে জানা গেছে।

অপরদিকে একই দিন বিকালে ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ধানের শীষের প্রার্থী মেহেদী হাসান রনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খাদিজা আক্তার মনোনয়নপত্র গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd