• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি

হরিনাকুন্ডুতে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন,নিজস্ব প্রতিনিধিঃ / ৩১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

 নিজস্ব প্রতিনিধিঃ

গত কাল ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলায় আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সকাল ১২ টাই উপজেলা প্রশাসনের আয়োজনে, উক্ত অনুষ্ঠানে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার মোঃ দিদারুল আলম এর সভাপতিত্বে ও হরিণাকুন্ডু উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোঃ তিতুমীর এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসিল্যান্ড সৈয়দ জাদী মাহাবুবা মঞ্জুর মৌনা ও সি গোলাম কিবরিয়া। উক্ত অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, সামাজিক অপরাধ প্রতিরোধ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত থেকে মতামত প্রদান করেন। সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ দিদারুল আলম বলেন,“উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আপনাদের সকলের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য এবং সকলের ভিতরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি আরোও বলেন আমরা সহ পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই একটি সুশীল সমাজ গড়ে তুলতে পারব। সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যানগন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন সহ সকল মিডিয়ার সাংবাদিক বৃন্দ সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন। সর্বশেষ উপজেলা প্রশাসন সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আইনশৃঙ্খলা মিটিং সমাপ্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd