• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

কোটচাঁদপুরে ভোট কেন্দ্র পরিচালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ / ৫৪২ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে ‘টার্গেট হান্ড্রেড’ বাস্তবায়নের লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কোটচাঁদপুর উপজেলার আল ফালাহ ইসলামি সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি শাহাবুদ্দিন খানের উপস্থাপনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর–মহেশপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মতিয়ার রহমান বলেন, ভোট কেন্দ্র পরিচালকদের দায়িত্বশীল ও সচেতন ভূমিকার মাধ্যমে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব। এজন্য সবাইকে সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ জেলা নায়েবে আমীর আব্দুল আলীম। তিনি ভোট কেন্দ্র ব্যবস্থাপনায় করণীয়, দায়িত্ব পালনের কৌশল ও সাংগঠনিক লক্ষ্য অর্জনের বিষয়ে দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাস্টার আজিজুর রহমান, মাওলানা মতিউর রহমান খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন, উপজেলা সহকারী সেক্রেটারি মশিউর রহমান মাস্টার, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, আজমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার খান, দোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক খান, কুশনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা শরিফুর রহমান খান টিটোসহ বিভিন্ন ইউনিয়নের আমীর ও স্থানীয় নেতৃবৃন্দ।

কর্মশালায় ভোট কেন্দ্র পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd