• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি

রেমিটেন্স যোদ্ধা রিন্টু মিয়াকে সম্মাননা জানালেন এ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

বছির আহম্মেদ, নিজস্ব প্রতিনিধিঃ / ১৭৭ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

বছির আহম্মেদ নিজস্ব প্রতিনিধিঃ
ইটালি প্রবাসি রেমিটেন্স যোদ্ধা ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের রিন্টু মিয়াকে সম্মাননা জানিয়েছেন বাংলাদেশের এ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা শহরের শাহী মসজিদ প্রাঙ্গনে এই সম্মাননা জানানো হয়। সে সময় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ূন বাবর ফিরোজ, সাবেক চেয়ারম্যান দিপু, মুক্তার হোসেন, আরজান হাজী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি এ্যটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদেরকে সম্মান জানানো আমাদের দায়িত্ব। তারা পরিবার পরিজন আত্মীয়স্বজন স্ত্রী কন্যা রেখে বিদেশে যান। গায়ের ঘাম ঝরিয়ে অনেক কষ্টে যা আয় করেন তা নিজে ভোগ না করে  দেশে পাঠিয়ে দেন। তিনি বলেন রেমিটেন্স যোদ্ধারা অনেক সময় হয়রানি কিংবা প্রতারনার শিকার হন, এ কারনে সরকার তাদেরকে আলাদাভাবে সম্মান জাননোর ব্যবস্থা করেছে। তিনি বলেন আমাদের রিন্টু মিয়া স্কুলের গন্ডি পেরুতে পারেনি, মাত্র নবম শ্রেণী পাশ করে কৃষি শ্রমিকের ভিসা নিয়ে সূদুর ইতালিতে পাড়ি জমান ২০১২ সালে। বিগত ১৩ বছরে তিনি কঠোর পরিশ্রম করে নিজের এবং পরিবারের সদস্যদের স্বচ্ছল করেছেন। আমারা জেনেছি তিনি ইটালিতে একটি গার্মেন্ট ফ্যাক্টরী খুলে সেখানে অর্ধশতাধীক বাংলাদেশীর কর্মসংস্থান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ থেকে আমোদের যুব সমাজের শিক্ষা নেয়ার আছে। তিনি বলেন আমি সবসময় রেমিটেন্স যোদ্ধাদের পাশে আছি। জানা গেছে তিনি ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের উল্টর পাড়ার শমসের আলীর ছোট ছেলে রিন্টু মিয়া জমিজমা বিক্রি করে দালালের পেছনে ৪ বছর ঘুরে ২০১২ সালে ইটালী যান। ২০২৩ সালে তিনি সরকারিভাবে রেমিন্টেন্স যোদ্ধার সম্মান লাভ করেন। বর্তমানে তিনি নিজ এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও রয়েছে তার সম্পৃক্ততা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd