• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি

দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় সংবাদদাতা সম্মেলন ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ / ৩১৫ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে একটি সংবাদপত্রকে জনমানুষের পত্রিকায় রূপ দেয়া সম্ভব। সংগ্রামকে সেভাবেই গণমানুষের পত্রিকায় রূপ দিতে তিনি দৈনিক সংগ্রামের সংবাদদাতাদের প্রতি আহ্বান জানান।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে দৈনিক সংগ্রামের উদ্যোগে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় সংবাদদাতা সম্মেলন-২০২৬ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
সম্মেলনে জুলাইযোদ্ধা সাংবাদিক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব দৈনিক আমার দেশ এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন এবং ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট মামলায় হয়রানির শিকার সাংবাদিক মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি দৈনিক মানজমিনের ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়। সম্মেলনের অতিথিবৃন্দ সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও গিফট বক্স তুলে দেন।
দৈনিক সংগ্রামের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে ও খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করীম, খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, দৈনিক সংগ্রামের সার্কুলেশন ম্যানেজার খন্দকার এমদাদুল হক, বিজ্ঞাপন ম্যানেজার মো. আসহাবুর রহমান আফতাব। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাতক্ষীরা জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস, যশোর জেলা সংবাদদাতা মো. আজিজুর রহমান মশিউর, বাগেরহাট জেলা সংবাদদাতা শেখ মো. তাজমুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা এফ এ আলমগীর, কুস্টিয়া জেলা সংবাদদাতা খালিদ হাসান সিপাই, নড়াইল জেলা সংবাদদাতা ডা. মো.সামিরুল ইসলাম, মেহেরপুর জেলা সংবাদদাতা মো. আকতারুজ্জামান, মাগুরা জেলা সংবাদদাতা ওয়ালিয়র রহমান, কুমারখালী উপজেলা সংবাদদাতা মাহমুদ শরীফ, পাটকেলঘাটা উপজেলা সংবাদদাতা নাজমুল হক খান, বেনাপোল পোর্ট থানা সংবাদদাতা মো. মশিউর রহমান কাজল, ইলিয়াছ হোসেন, শ্রীপুর উপজেলা সংবাদদাতা মো. সাইফুল্লাহ, কেশবপুর উপজেলা সংবাদদাতা মো. আব্দুস সাত্তার, তালা উপজেলা সংবাদদাতা কামরুজ্জামান মিঠু এছাড়াও ঝিনাইদহ জেলার ৫ উপজেলার দৈনিক সংগ্রামের প্রতিনিধি।


সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, সম্মিলিত প্রচেষ্টায় একটি প্রতিষ্ঠানকে যেমন এগিয়ে নেয়া সম্ভব তেমনি একটি পত্রিকাকেও নেয়া সম্ভব।
সভাপতির বক্তৃতায় দৈনিক সংগ্রামের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরী বলেন, দৈনিক সংগ্রাম শুধুমাত্র একটি পত্রিকা নয়। দৈনিক সংগ্রাম নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ ও মানবিক বাংলাদেশ বিনিমার্ণের আন্দোলনের বলিষ্ঠ হাতিয়ার। কাঙ্খিত লক্ষ্যে পৌঁছার আগমুহুর্ত পর্যন্ত দৈনিক সংগ্রামের এই আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি দৈনিক সংগ্রামের উন্নয়নে জেলা সংবাদদাতাদেরকে আরও উদ্যমী হয়ে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি পরিবর্তীত পরিস্থিতিতে বিজ্ঞাপন এবং সার্কুলেশন বৃদ্ধিতে বিশেষ নজর দেওয়ার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd