• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

সংসদ নির্বাচন ও গণভোট এবং বিদ্যমান আইন-শৃংখলা পরিস্থিতি সংক্রান্তে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনসাধারনের সহিত পুলিশ সুপার, কুষ্টিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ১৫৬ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

কুষ্টিয়া প্রতিনিধিঃ

অদ্য ১০ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০:০০ ঘটিকায় ভেড়ামারা থানা কুষ্টিয়ার আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং বিদ্যমান আইন-শৃংখলা পরিস্থিতি সংক্রান্তে পুলিশ সুপার, কুষ্টিয়া জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের সহিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি/জনসাধারনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং তাদের মতামত প্রকাশ করেন। পুলিশ সুপার,কুষ্টিয়া মহোদয় তার বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাস,কিশোর গ্যাং,অস্ত্র ও চোরা কারবারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করে তুলতে পুলিশ সুপার মহোদয় সকলের সহযোগীতা কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জনাব শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কুষ্টিয়া, জনাব মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), কুষ্টিয়া, জেলা প্রশাসনের কর্মকর্তা, অফিসার ইনচার্জ, ভেড়ামারা থানা কুষ্টিয়া সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd