• সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামিসা হত্যা মামলায় আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে- আইনমন্ত্রী আইসি জামিল আহমেদ যোগদানের পর বদলে গেছে আইনশৃঙ্খলার চিত্র, ডাকাতির ঘটনা ছাড়াই পার হলো টানা দুই ঈদ বিবাহিত- অবিবাহিত ফুটবল ম্যাচ,চ্যাম্পিয়ন অবিবাহিতরা ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ ঝিনাইদহে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। খেজুর গাছ মার্কায় শ্রমিকদের জোয়ার, ভোটের মাঠে এগিয়ে মুক্তার শাহ্ দুঃসময়ের কাণ্ডারী, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা তরুণ সমাজসেবক মনির চেয়ারম্যান পদে আলোচনায় এনসিপিরি আয়ের প্রধান উৎস চাঁদাবাজি-রাশেদ খাঁন

ঝিনাইদহে মানবাধিকার সংগঠনের শীত বস্ত্র বিতরণ

এম এ কবীর,নিজস্ব প্রতিনিধিঃ / ১০৪ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

এম এ কবীর,নিজস্ব প্রতিনিধিঃ
তীব্র হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে অসহায় আর খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষে। কনকনে এই শীতে সমাজের অসহায় শীতার্তদের কিছুটা উষ্ণতা দিতে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কের বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শাখা কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরন অনুষ্ঠানে সংস্থার সদর উপজেলা শাখার সভাপতি আহম্মেদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর। সাধারন সম্পাদক বাবলু কুন্ডুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা শাখার সাধারন সম্পাদক হাফিজুর রহমান, নির্বাহী সদস্য ডাঃ মুন্সী রেজা সেকেন্দার, কামরুজামান পিন্টু, রুহুল আমিন,এস এম তালেবুল ইসলাম.কাজী আতিয়ার রহমান এবং মানবাধিকার কর্মী সাইদুর রহমান বাদশা।
পরে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে সেসময় শহরের বিভিন্ন এলাকার শতাধিক ছিন্নমূল, নির্যাতিত ভিকটিম, অসহায়, গবীব, দুস্থ শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। শীতবস্ত্র পেয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd