• সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামিসা হত্যা মামলায় আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে- আইনমন্ত্রী আইসি জামিল আহমেদ যোগদানের পর বদলে গেছে আইনশৃঙ্খলার চিত্র, ডাকাতির ঘটনা ছাড়াই পার হলো টানা দুই ঈদ বিবাহিত- অবিবাহিত ফুটবল ম্যাচ,চ্যাম্পিয়ন অবিবাহিতরা ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ ঝিনাইদহে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। খেজুর গাছ মার্কায় শ্রমিকদের জোয়ার, ভোটের মাঠে এগিয়ে মুক্তার শাহ্ দুঃসময়ের কাণ্ডারী, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা তরুণ সমাজসেবক মনির চেয়ারম্যান পদে আলোচনায় এনসিপিরি আয়ের প্রধান উৎস চাঁদাবাজি-রাশেদ খাঁন

শীতের গরম উষ্ণতায় অসহায় মানুষের পাশে হেব্বি গ্রুপ ফাউন্ডেশন

তানভীর সরদার নিজস্ব প্রতিনিধিঃ / ১৪২ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

 

তানভীর সরদার নিজস্ব প্রতিনিধিঃ

সারাদেশে জেঁকে বসেছে তীব্র শীত। কয়েকদিন ধরে সূর্যের দেখা না মেলায় ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের এই দুঃসময়ে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় দরিদ্র মানুষ।মানবিক দায়িত্ববোধ থেকে প্রতি বছরের মতো এবারও সমাজসেবামূলক সংগঠন হেব্বি গ্রুপ ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। “শীতের গরম উষ্ণতা” শিরোনামে আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা ২০ মিনিটে। ঝিনাইদহ সদর উপজেলার আরাপপুর গাবতলায় অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান রাইজিং চাইল্ড কেয়ার একাডেমি প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
জনাব ইসাহাক আলী (পরিচালক, ল্যাবরেটরী স্কুল ও সম্মানিত উপদেষ্টা, হেব্বি গ্রুপ ফাউন্ডেশন),জনাব শাহিনুর আলম লিটন (পরিচালক, মর্নিং বেল স্কুল ও সম্মানিত উপদেষ্টা),গাউস গোর্কি (সম্মানিত উপদেষ্টা, হেব্বি গ্রুপ ফাউন্ডেশন),দেবাশীষ গুহরয় (গানে গানে ইলেকট্রনিকস),স্বপন কুমার (শিশু মেলা),মালেকা হেনা মায়া (নারী বিষয়ক সম্পাদক, হেব্বি গ্রুপ ফাউন্ডেশন),মোছাঃ মালা (সম্মানিত সদস্য, হেব্বি গ্রুপ ফাউন্ডেশন),জাহান লিমন (প্রধান নির্বাহী, হেব্বি গ্রুপ ফাউন্ডেশন),মুহিব জোয়ার্দার (পরিচালক, রাইজিং চাইল্ড কেয়ার একাডেমি),মোঃ হিমেল।এছাড়াও হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের অন্যান্য ভলান্টিয়ার সদস্যবৃন্দ।

হেব্বি গ্রুপ ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষদের শীতের কষ্ট লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd